Logo
Logo
×

রাজনীতি

ছাত্রলীগের কুকর্মের শেল্টারদাতা যুবদলের সাগর সিদ্দিকী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

ছাত্রলীগের কুকর্মের শেল্টারদাতা যুবদলের সাগর সিদ্দিকী

ছাত্রলীগের কুকর্মের শেল্টারদাতা যুবদলের সাগর সিদ্দিকী

Swapno



বিএনপি আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে আওয়ামী লীগকে কোনো সমর্থন দিচ্ছে না বলে দাবি করলে ও সব জায়গায় আওয়ামী লীগের পেছেন থেকে সমর্থন দেওয়ার পিছনে বিএনপির নামই উঠে আসছে। তা আবার নিজ বক্তব্যে স্বীকার ও করছেন খোদ বিএনপির এক মহিলা নেত্রী।  তা ছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলে বিএনপি হুঙ্কার দেখালেও আওয়ামী লীগের ব্যবসা দেখছেন বিএনপি।


একই সাথে বিভিন্ন্স্থানে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের দিয়ে কুকর্ম করাচ্ছেন যুবদলে নেতারা এমন নানা অভিযোগ ও চাউর খাচ্ছে। এদিকে ফতুল্লা থানা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক ও ফতুল্লা থানা যুবদল নেতা সাগর সিদ্দিকীর বিরুদ্ধে ছাত্রলীগ-যুবলীগ নেতাদের মাধ্যমে মাদক ব্যবসা, ভূমিদস্যূতা, অবৈধ ফুটপাত-অবৈধ স্ট্যান্ড নিয়ন্ত্রণসহ নানা কুকর্ম পরিচালনা এবং শেল্টার দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা।


এদিকে ছাত্রলীগ নেতাদের কুকর্মের মধ্যে উঠে আসছে, ফতুল্লা স্টেডিয়াম বাসস্ট্যান্ডে সাগরের নামে ছাত্রলীগ নেতা আফসু হৃদয়, গানের ক্লাবের নামে দেহ ব্যবসা ও সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি। টাকা না পেয়ে কিছুদিন আগে ড্রাইভারদের মারধর করে মামলার শিকার হয়ে ও গ্রেফতার এবং জেল খেটে এসেছেন আপসু হৃদয়। বর্তমানে ফের বেপরোয়া হয়ে উঠেছেন। তা ছাড়া তক্কার মাঠ এলাকায় ৪ থেকে  ৫টি স্পটে ছাত্রলীগ নেতা শামীম ও শুভ তাদের মাদক ব্যবসা পরিচালনায় রয়েছে এই সাগরের শেল্টারে।


যুবলীগ নেতা ফাইজুলের ভাতিজা নাহিদের মাধ্যমেই জায়গা ব্যবসা চালাচ্ছেন ভূমিদস্যূতা। তা ছাড়া নিচে উল্লেখিত সাগরের শেল্টারে থাকা ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের মাধ্যমেই আওয়ামী লীগের সকল ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণে নিয়েছেন এই যুবদল নেতা সাগর সিদ্দিকী। তা ছাড়া ফতুল্লা রেললাইন, পাগলা, পিলখুনী, রামারবাগ, লালখা, পাগলা, আলীরটেক, দাপা ইদ্রাকপুর, পোষাপুকুরপাড় এলাকায় অপকর্ম বিস্তারে ছাত্রলীগের চিহ্নিতরা সাগরের ছায়ায় করে বেড়াচ্ছে অপকর্ম। তা ছাড়া বৈষম্যবিরোধী একাধিক মামলায় আসামী হয়ে ও সাগরের শেল্টারে প্রশাসনের নজরে পরে না বিগত দিনে ফতুল্লাবাসীকে অত্যাচার করা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের। বর্তমানে ও নানা নাশকতায় এদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হলেও প্রশাসন নিরব।


এদিকে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের এই চিহ্নিত সন্ত্রাসীদের মাধ্যমেই ভূমিদস্যূতা, জায়গার ব্যবসাসহ নানা অপকর্ম করে বেড়াতেন এই যুবদল নেতা সাগর সিদ্দিকী। যাদের নিয়ে বিগত দিনে দাপা ইদ্রাকপুর এলাকা সাগরের একটি গোপন অফিসে সন্ধ্যার পর নিয়মিত বসতেন আড্ডায়। তারা বর্তমানে সাগরের শেল্টারে এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছেন। তা ছাড়া বিগত দিনে ছাত্রলীগের সকল অপকর্ম বর্তমানে দেদারসে করে বেড়াচ্ছেন এই ছাত্রলীগ নেতারা যার আর্শীবাদ দিয়ে পাশে তিনি হলেন সাগর সিদ্দিকী।


সাগরের শেল্টারে বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী হয়ে ও এলাকায় দোদারসে ঘুরে বেড়াচ্ছেন। যাদের চোখে পরছে না প্রশাসনের তারা হলেন, জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খুসবু,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রিয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারন সম্পাদক সামিউন সিনহা, দাপা ইদ্রাকপুর এলাকার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আল-আমিন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজল চৌধুরী, তোলারাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মানিক,


ফতুল্লা থানা যুবলীগের প্রচার-সম্পাদক পাপন সরকার, ফতুল্লা থানা যুবলীগ নেতা শরীফ হোসেন শামীম, ফতুল্লা থানা যুবলীগ নেতা মীর শুভ, নারায়ণগঞ্জ তোলারাম কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি শুভ, লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় অয়ন ওসমানের বন্ধু হিসেবে পরিচিত মেহেদী হাসান জুয়েল ওরফে কানা জুয়েল, পিলকুনী ৫ তলা এলাকার মহানগর ছাত্রলীগ নেতা হাসান, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের ভাতিজা ছাত্রলীগ নেতা নাহিদ, লালখা এলাকায় ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সজল বিন ইবু, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা উজ্জ্বল চৌধূরী, রামারবাগ এলাকায় ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা আপসু হৃদয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন