Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ছায়ায় কাশীপুরের সেই আইয়ূব আলী আমলাপাড়ায়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

বিএনপির ছায়ায় কাশীপুরের সেই আইয়ূব আলী আমলাপাড়ায়

বিএনপির ছায়ায় কাশীপুরের সেই আইয়ূব আলী আমলাপাড়ায়

Swapno



কাশীপুরে গডফাদার শামীম ওসমানের ছায়ায় অপকর্মের বরপুত্র ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ বাদল। যার এক ইশারায় কাশীপুরে ক্রমশেই লক্ষ্য করা যেত অপরাধমূলক কর্মকাণ্ড। নানা কুকর্মে গঠন করেছিলেন অপরাধের সম্রাজ্যে। আর তারই চিহ্নিত সহযোগী ও অর্থ যোগান দাতা হিসেবে পরিচিত ছিলেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী ওরফে আইয়ূব আলী মেম্বার। যিনি শুধু কাশীপুর নয় শহরে ও একের পর এক অপকর্মের সাথে জড়িত ছিলেন। গত ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী একাধিক হত্যা মামলার আসামী হয়েও বিএনপির কিছু ওসমান লেয়াজু দোসরদের ম্যানেজ করে শহরেই অবস্থান করছেন তিনি। সূত্র জানিয়েছে, আইয়ূব আলীর ব্যবসায়ীক পার্টনার চাষাড়ার বলাকা পাম্পের মালিকের ছায়ায় আমলাপাড়ায় আশ্রয় নিয়েছেন এই দুর্ধর্ষ আইয়ূব আলী। প্রশাসনের নাকের ডগায় ফের শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা সৃষ্টি করছেন তিনি।


অভিযোগ রয়েছে, বিগত দিনে এই আইয়ূব আলীর হাত ধরেই নাগবাড়ি, বাবুরাইল এলাকা মাদকের সর্গরাজ্যে পরিণত হয়েছিলো। শুধু তাই নয় এই আইয়ূব আলী কাশীপুর জুড়ে প্রকাশ্যে সাইফুল্লাহ বাদল ও গডফাদার খ্যাত শামীম ওসমানের শেল্টারে করতেন চাঁদাবাজি-ভূমিদস্যূতা। কাশীপুরে তার মূল খোরাক ছিল মাদক নিয়ন্ত্রণ ও ভূমিদস্যূতা। একই সাথে সাইফুল্লাহ বাদলকে ‘আব্বা’ ডাকা এই আইয়ূব আলী খিলমার্কেট এলাকায় অবৈধপ্রন্থায় বাদলকে একটি ৬ তলা ভবন ও উপহার দিয়েছিলেন।


যার ফলে তিনি অবৈধ অস্ত্র আদান প্রদান, গার্মেন্টসের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ, কাশীপুর পাওয়ার হাউজ নিয়ন্ত্রণ, ড্রেজার নিয়ন্ত্রণ, বাৎসরিক হাট নিয়ন্ত্রণ, অবৈধ গ্যাস সবই নিয়ন্ত্রণে ছিলেন এই আইয়ূব আলী। এমনকি তিনি শামীম ওসমানের পরিবহন চাঁদাবাজির পার্টনার হতে শহরের চিহ্নিত বন্ধন পরিবহনের এমডি হয়ে তা নিয়ন্ত্রণ করতেন। বিগত দিনে টানবাজারের চিহ্নিত দালাল হিসেবে ট্যাগ রয়েছে এই আইয়ূব আলীর।  এদিকে গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পালালে ডজনে ডজনে মামলার আসামী হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এই আইয়ূব আলী। কিন্তু নিজ বাড়ি, নানা ব্যবসা -বাণিজ্যের ভাড়া বিএনপির একাধিক নেতাদের মাধ্যমে আদান প্রদান করে থাকেন। ডাক আব্বা সাইফুল্লাহ বাদল মারা গেলে সেদিন কাশীপুরে দেখা গিয়েছিল তাকে। তা ছাড়া প্রায় সময় তার নাগবাড়ির বাড়িতে তাকে দেখা যায়। বর্তমানে কাশীপুরে নাশকতা করার পরিকল্পনায় বিএনপির একাধিক নেতাদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে ফের লম্পঝম্প শুরু করেছেন এই আইয়ূব আলী।


সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, কাশীপুরের বিভিন্ন অপকর্ম যার মধ্যে-মাদক ব্যবসা, ভূমি দস্যুতা, ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি, কিশোর গ্যাং পালন, ড্রেজার সেক্টর এককগুচ্ছ নিয়ন্ত্রণ, অস্ত্র আদান প্রদানসহ ডজন খানিক অপকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্কিত কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. সাইফুল্লাহ বাদলকে আব্বা ডাকা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী। যাকে ঘিরে তিনি কাশীপুরের ত্রাস হিসেবে চিহ্নিত হয়েছেন। যা কাশীপুরের বহু সচেতন মহলের আলোচনায় শোনা যাচ্ছে। বিগত দিনে ঘটে যাওয়া নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের সাম্রাজ্যের মতোই কাশীপুরে গড়ে তুলেছিলেন আলাদা আরেক সাম্রাজ্য।


যেখানে সব কথার শেষ কথা ছিল আইয়ূব আলী। দিনের পর দিন অপকর্ম করে গেলেও তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিলো না। আর এই সকল অপকর্ম নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান, আব্বা ডাকা সাইফুল্লাহ বাদলের ছায়ায় অবৈধ কার্যক্রম পরিচালনার সাহস পেতেন। বর্তমানে শহরে থেকে সেই কর্মকাণ্ডে ফের সক্রিয় হয়েছেন। এদিকে চলতি বছরের আগামী ডিসেম্বর মাসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের আসবে এমন গুঞ্জন ছড়িয়ে দিয়ে এরই মাধ্যমে দেশে নাশকতা তৈরির লক্ষ্য হিসেবে কাশীপুরে নাশকতা করাতে নানা পায়তারা শুরু করেছেন এই আইয়ূব আলী। সেই সুবাধে ফের ছাত্রলীগ-যুবলীগের মাদক ব্যাবসী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের সক্রিয় করছেন তিনি। কাশীপুরের সকল অপকর্মের বরপুত্র আইয়ূব আলী ফের বেপরোয়া। বর্তমানে কাশীপুরে অঙ্গসংগঠনের কমিটি দিতে চাষাড়ার আমলাপাড়ায় এই ফ্লাটে বসে সিভি যাচাই করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই আইয়ূব আলীর বিরুদ্ধে। 


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন