Logo
Logo
×

রাজনীতি

নতুন কমিটি দেয়ার গুঞ্জনে মহানগর যুবদলে দ্বন্দ্ব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

নতুন কমিটি দেয়ার গুঞ্জনে মহানগর যুবদলে দ্বন্দ্ব

নতুন কমিটি দেয়ার গুঞ্জনে মহানগর যুবদলে দ্বন্দ্ব

Swapno



মহানগর যুবদলে আসছে নতুন কমিটি এমন গুঞ্জনেই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সংগঠনটিতে। যাকে ঘিরে সংগঠনটিতে বাড়ছে তুমুল বিভক্তি ও একে অপরকে গায়েল করার ‘দাবা খেলা’। ইতিমধ্যে আওয়ামী লীগকে ঠেকাতেও মহানগর যুবদলের ব্যানারে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল পালন করতে দেখা যায়। গতকাল (২১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জে ও শহরে মহানগর যুবদলের ব্যানারে তিন গ্রুপের বিভক্ত আওয়ামী লীগ ঠেকাও মিছিল লক্ষ্য করা যায়।


সিদ্ধিরগঞ্জের মহানগর যুবদল নেতা রাকিবুর রহমান সাগর আলাদাভাবে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম আলাদাভাবে মহানগর যুবদলের সদস্য বাদশা মিয়া, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন আলাদাভাবে তা ছাড়া শহরে ছাত্রদল নেতা হাসান ও মহানগর যুবদল নেতা মিনহাজ মিঠুর নেতৃত্বে আলাদা বিক্ষোভ মিছিল দেখা যায়। সব পোগ্রামেই ছিল মহানগর যুবদলের ব্যানারে যা নিয়ে বাড়ছে বিভক্ত। তা ছাড়া আলোচনা রয়েছে সকলেই মহানগর যুবদলের লোডিং নতুন কমিটিতে আসতে চলাচ্ছেন লবিং।


তা ছাড়া আজকে মহানগর যুবদল নেতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান আলাদাভাবে শহরে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল করা হবে। তা ছাড়া মহানগর যুবদলের বর্তমান আহ্বায়ক মনিরুল ইসলাম সজল মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার কারণে যুবদলে বর্তমানে আড়ালেই তিনি। তা ছাড়া বর্তমান সদস্য সচিব শাহেদ আহম্মেদ নতুন কমিটিতে আহ্বায়ক পদ পেতে চালাচ্ছেন লবিং। সব মিলিয়ে যে যার যার অবস্থান ঠিক রাখতে হাইকমান্ডে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া একে অপরকে ঘায়েল করার খেলায় ও কাউর থেকে কেউ কম নয়।


সূত্র জানিয়েছে , গত ২০২৩ সালের (২৯ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫১ সদস্যের কমিটি অনুমোদন দেন। এতে আহ্বায়ক করা হয় মনিরুল ইসলাম সজলকে এবং সদস্য সচিব করা হয় শাহেদ আহমেদকে। এরপর থেকে সজল-শাহেদের নেতৃত্বেই মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।


তবে দীর্ঘদিন ধরে সজল-শাহেদের নেতৃত্বাধীন কমিটির বাইরে উল্লেখযোগ্য কোনো পৃথক বলয়ের দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। সম্প্রতি সেই চিত্রে পরিবর্তনের আভাস মিলছে। এদিকে মহানগর যুবদলের আওতায় রয়েছে সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ থানা ও বন্দর উপজেলা ইউনিট। রয়েছে ৫ ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড কমিটি। এতগুলো কমিটির মধ্যে মাত্র দু’টি ইউনিয়ন কমিটি ঘোষণা করেছে বর্তমান মহানগর কমিটির নেতারা।


বাকি ইউনিটগুলোতে দীর্ঘদিন কোনো কমিটি নেই। মহানগর যুবদলের কমিটিতে বারবার রদবদল হলেও এসব ইউনিট কমিটির পদ প্রত্যাশী নেতাকর্মীদের মনের আশা আর পূরণ হয়না।
আরো জানা যায়, এর আগে ২০১৮ সালের ১৯ অক্টোবর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সভাপতি, মমতাজ উদ্দিন মন্তুকে সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন শোখনকে সহ-সভাপতি, সাগর প্রধানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও রশিদুর রহমান রশোকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।


সেই আংশিক কমিটি ঘোষণার প্রায় ৫ মাস পর ২০১৯ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই কমিটি বিলুপ্ত করে যুবদল কেন্দ্রীয় সংসদ। পরবর্তীতে ২০২১ সালের ১৬ নভেম্বর ঘোষণা করা হয়েছিলো নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুপারফাইভ আহবায়ক কমিটি। মমতাজউদ্দিন মন্তুকে আহ্বায়ক আর মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে ঘোষণার প্রায় ২ বছর এই ৫ জনেই আটকে ছিলো মহানগর যুবদল। এই সময়ের মধ্যে মহানগর যুবদল নিজেদের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি, পারেনি কোনো ইউনিট কমিটিও ঘোষণা করতে।


তারা শুধু কমিটি বাণিজ্যের মাধ্যমে উৎফুল্ল ছিলো তাদের নেতাকর্মীরা তাদের থেকে দূরে দূরে থাকতো তারা রাজপথে দেখাতে পারেনি কোন ভূমিকা। তা ছাড়া এই কমিটি গঠনের পর থেকে একের পর এক অভিযোগ ছিলো মহানগর যুবদলের বিরুদ্ধে। এদিকে বর্তমান কমিটি গঠনের ৩ বছরে ও হয়নি একটি ও ইউনিট কমিটি যা নিয়ে মহানগর যুবদল প্রশ্নবিদ্ধ। এদিকে দীর্ঘদিন যুবদলের রাজনীতিতে শৃঙ্খলা লক্ষ্য করা গেলে ও কালের পরিবর্তনও নয়া কমিটির গুঞ্জনে দলীয় নেতাদের অভ্যন্তরীন দ্বন্দ্বে ফের বিভক্তে জর্জড়িত হয়ে পরেছে সংগঠনটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন