বিএনপির ছায়ায় বাদলের ছেলে ইয়াবা সাজনের ‘লম্ফঝম্ফ’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
বিএনপির ছায়ায় বাদলের ছেলে ইয়াবা সাজনের ‘লম্ফঝম্ফ’
কাশীপুরে গডফাদার শামীম ওসমানের ছায়ায় অপকর্মের বরপুত্র ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ বাদল। যার এক ইশারায় কাশীপুরে ক্রমশেই লক্ষ্য করা যেত অপরাধমূলক কর্মকাণ্ড। নানা কুকর্মে গঠন করেছিলেন অপরাধের সম্রাজ্যে। তার এই সকল অপকর্মের ছায়া ব্যবহার করে কাশীপুরে স্বঘোষিত ‘ডন’ হয়ে উঠেছিলেন বাদলের ছোট ছেলে নাজমুল হাসান সাজন ওরফে ইয়াবা সাজন। যার শেল্টারে কাশীপুর এক সময়ে ইয়াবার সর্গরাজ্যে পরিণত হয়েছিলো।
শুধু তাই নয় নিজেকে বাদলের ছেলে ও কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা পরিচয় দিয়ে কাশীপুর জুড়ে মাদকের পাশাপাশি ভূমিদস্যূতা, চাঁদাবাজি, কিশোরগ্যাং লালন, অবৈধ অস্ত্র আদান প্রদান, গার্মেন্টসের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ, কাশীপুর পাওয়ার হাউজ নিয়ন্ত্রণ, ড্রেজার নিয়ন্ত্রণ, অবৈধ গ্যাস সবই নিয়ন্ত্রণে ছিলেন এই ইয়াবা সাজন। এদিকে গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পালালে ডজনে ডজনে মামলার আসামী হন এই সাজন। যাকে ঘিরে সেই মামলা থেকে বাঁচতে গাঁ ডাকা দেন তিনি।
কিন্তু বর্তমানে ও নিজেদের ২টি ৬ তলা বাড়ি, নিজ বাড়ি, নানা ব্যবসা -বাণিজ্যের ভাড়া বিএনপির একাধিক নেতাদের মাধ্যমে আদান প্রদান করেন তিনি। বাবা সাইফুল্লাহ বাদল মারা গেলে প্রায় সময় সাজনকে ফজরের পর কবরস্থানে বাবার কবরের পাশে জিয়ারত করতে দেখা গেছে। বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনায় ছড়ি ঘুরাচ্ছেন এই সাজন। বর্তমানে কাশীপুরে নাশকতা করার পরিকল্পনায় বিএনপির একাধিক নেতাদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে ফের লম্পঝম্প শুরু করেছেন এই ইয়াবা সাজন।
দিনের পর দিন অপকর্ম করে গেলেও তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিলো না। আর এই সকল অপকর্ম নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান, বাবা সাইফুল্লাহ বাদলের ছায়ায় অবৈধ কার্যক্রম পরিচালনা করতেন এই বিতর্কিত চেয়ারম্যান পুত্র নাজমুল হাসান সাজন। শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই সাজন ক্ষ্যান্ত ছিলেন না। কাশীপুরে হোসাইনী নগর, দেওয়ানবাড়িসহ বিভিন্ন অলিতে গলিতে গড়ে উঠেছে মিনি গার্মেন্টন্সসহ হোসীয়ারী মালিক-শ্রমিক অসন্তোষের আড়ালে সাজনের চাঁদাবাজির কাছে জিম্মি ছিল।
এর বাহিরে ও এই বিতর্কিত যুবলীগ নেতা সাজন কাশীপুর হাটখোলা ব্রিজের নিচের পাওয়ার হাউজ, চর নরসিংপুরে ভূমি দুস্যতা, ড্রেজার নিয়ন্ত্রণ, জমি দখল, কাশীপুরের বুকের উপর দিয়ে চলাচল করা কয়েক হাজার অবৈধ অটোরিকশার চাঁদাবাজিও সাজনের নিয়ন্ত্রণে, এরই মাঝে লোক দিয়ে কাশীপুর খিলমার্কেট এলাকায় চাঁদাবাজির আরেক প্রথা প্লেট চালু করেছেন এই সাজন গড়ে তুলেছিলেন বিশাল রাজত্ব। এদিকে আগামী ডিসেম্বর মাসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের আসবে এমন গুঞ্জন ছড়িয়ে দিয়ে এরই মাধ্যমে দেশে নাশকতা তৈরির লক্ষ্য হিসেবে কাশীপুরে নাশকতা করাতে নানা পায়তারা শুরু করেছেন এই ইয়াবা সাজন। সেই সুবাধে ফের ছাত্রলীগ-যুবলীগের মাদক ব্যাবসী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের সক্রিয় করছেন এই ইয়াবা সাজন। কাশীপুরের সকল অপকর্মের বরপুত্র সাজন ফের বেপরোয়া।


