Logo
Logo
×

রাজনীতি

জাপার সানু এবং ভাগিনা মিশুকের কব্জায় ছিল বন্দর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

জাপার সানু এবং ভাগিনা মিশুকের কব্জায় ছিল বন্দর

জাপার সানু এবং ভাগিনা মিশুকের কব্জায় ছিল বন্দর

Swapno



নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ ছানু এবং ভাগিনা মিশুকের নেতৃত্বে পুরো বন্দরের রামরাজত্ব চালিয়ে ছিলেন। মূলত,নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানের নির্দেশে বন্দরে সন্ত্রাসী কার্যকলাপ,ভূমিদুস্যতা, মাদক, বালু, বিভিন্ন ফ্যাক্টরী নিয়ন্ত্রণ করতেন। কারণ জেলা জাপার সভাপতি ছানু এবং ভাগিনা মিশুকের উপর ছিল সেলিম ওসমানের আর্শীবাদ। তবে এখনো বন্দরে সানু এবং মিশুকে পদচারণা থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টা মামলার আসামী হলেও এখনো অধরা থাকছেন মামা-ভাগিনা।


সূত্র বলছে, সানাউল্লাহ সানু নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে স্থানীয় রাজনীতিতে পরিচিত ছিলেন। ২০২৪ সালের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ওসমান পরিবারের পরোক্ষ সমর্থনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সিন্ডিকেটের নেতৃত্ব এবং ঘনিষ্ঠতা ছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামীলীগ পতনের পরও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সিন্ডিকেটের  সাথে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কারণে তাঁর বাড়িতে হানা দেন।


এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে বন্দর উপজেলা গেটের সামনে সানাউল্লাহ সানুর ব্যক্তিগত গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে তাঁর প্রতিপক্ষ রাজনৈতিক প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে প্রতিনিয়ত বন্দরকে অস্থির করে রাখতেন ভাগিনা ছাত্রলীগ ক্যাডার অয়ন ওসমানের আস্থাভাজন সাইফুর রহমান মিশুকের নেতৃত্বে। সেই সাথে পান থেকে চুন খসলেই ভাগিনা ছাত্রলীগ ক্যাডার মিশুকের নেতৃত্বে হামলা চালাতেন।


এদিকে ছানুর ছিল অসীম ক্ষমতা কারণ বন্দরে একাই আওয়ামীলীগ এবং জাতীয় পার্টির নেতাতের এক ঘাটের পানি খাওয়াতেন। ক্ষমতার পটপরিবর্তনের পর বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে মিশুকের বিরুদ্ধে মামলা রয়েছে। এদিকে এই ছানু এবং মিশুককের নেতৃত্বে সেলিম ওসমানের সকল অপকর্মকে বাস্তাবায়ন করেছে। এমনকি ছানু এবং মিশুককে গ্রেফতারের আওতায় আনা গেলে কুখ্যাত সেলিম ওসমানের অবস্থান বেড়িয়ে আসবে। কারণ ছানু এবং মিশুককের সাথে এখনো ঘনিষ্ঠ সহচর হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন