আ.লীগের পেছনে বিএনপির ছায়া
চলতি বছরের ডিসেম্বরেই দেশ ফিরবেন স্বৈরাচার শেখ হাসিনা। এমন গুঞ্জন তুলেই বিএনপির একাধিক অংশকে ম্যানেজ করে ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত চোররা দেশ জুড়ে ঝটিকা মিছিল,নাশকতার পরিকল্পনাকে ঘিরে ইতিমধ্যে রাজধানীর গুলশানের অবৈধপ্রন্থায় ঝটিকা মিছিল করছেন। একই সাথে তার পরপরই দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার পায়তারা নজরে আসে। সেই আলোকে গতকাল (১৪ সেপ্টেম্বর) ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে উঠে এসেছে, এসব কর্মসূচির নেপথ্যে রয়েছেন দলটির পলাতক ও আত্মগোপনে থাকা কয়েকজন প্রভাবশালী নেতা। মাঠপর্যায়ের নেতাকর্মীদের নগদ অর্থ দিয়ে সংগঠিত করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে, গত ৫ আগষ্টের পর থেকেই আওয়ামী লীগকে ছায়া দিয়ে প্রতিষ্ঠিত করছে বিএনপি। তা ছাড়া আওয়ামী লীগকে পাশে নিয়ে করছেন ব্যবসা-বাণিজ্যে, তা ছাড়া তাদের নাশকতা করার প্রস্তুতিতে ও সহযোগীতা করছেন তারা এমন অভিযোগ চাউর খাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের পেছনে কারা সেই তদন্ত আসছে।
এগুলোই বর্তমানে রাজনীতিতে নৃত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তা ছাড়া অস্থিরতা সৃষ্টির জন্য এ ধরনের কার্যক্রমের নেপথ্য অর্থায়ন ও ইন্ধনদাতা হিসাবে পতিত সরকারের এমন কয়েকজনের নাম উঠে এসেছে যাদের কেউ আছেন জেলে, কেউ দেশে আত্মগোপনে, কেউ বিদেশে থেকে অর্থায়ন করছেন। এই তালিকায় রয়েছেন সাবেক সাংসদ শামীম ওসমান, তার পুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সেলিম ওসমান। তা ছাড়া যুবলীগের সাজনু ভূঁইয়া, আব্দুল হাই, আনোয়ার হোসেন, এড, খোকন সাহা, সাফায়েত ইসলাম সানিসহ আরো অনেকেই নানাভাবে অর্থায়ন নির্দেশনা ও শেল্টার দিচ্ছেন। তা ছাড়া কিছুদিন পূর্বে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি দেওয়া হয়েছে বিএনপির সাথে ম্যানেজ করে। একই সাথে জেলা ছাত্রলীগ, জেলা ও মহানগর যুবলীগের কমিটি দেওয়ার পায়তারা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এ তথ্য বেরিয়ে এসেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
সেখানে নেতা-কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করে বঙ্গবন্ধু সড়কের বলাকা ফিলিং স্টেশন থেকে কালিরবাজার ব্যাংকের মোড় পর্যন্ত যেতে দেখা যায়। ভিডিওতে সড়কে তখন কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও দুইপাশের দোকানপাট বন্ধ দেখা যায়। এ ঘটনায় এখনো গ্রেফতারের আওতায় কেউ না আসলে ও প্রশ্ন উঠছে বর্তমান সময়ে বিএনপির কোন নেতাদের শেল্টারে বা সমর্থনে এমন সাহস পাচ্ছেন আওয়ামী লীগ। একই সাথে এর আগে ও একাধিকবার নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বাইতুল মোকাররমসহ শহরের বিভিন্ন ফ্রন্টে আওয়ামী লীগের মিছিল হয়েছে সকল মিছিলে বিএনপির কোন নেতার সমর্থন কেমন ছিলো তা যাচাইয়ের নির্দেশনা দিচ্ছেন হাইকমান্ড। তা ছাড়া অনেকেই আওয়ামী লীগকে সমর্থন করে ও লোক দেখানো প্রতিবাদ মিছিল করছেন এমন নানা দৃশ্য চোখে পরছে।


