হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার ১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় ঐতিহাসিক ডিআইটি মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগরীর পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হেফাজতভুক্ত ইসলামী দল, বিভিন্ন থানা থেকে নেওয়া তালিকা ও বড় মাদ্রাসাগুলো ও তাবলীগ জামাতের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি ঘোষনা করা হয়েছে মাওলানা আব্দুল আউয়ালকে।
তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর দায়িত্বে রয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে মুফতি বশিরুল্লাহকে। তিনি হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সভাপতি করা হয়েছে জাকির হোসাইন কাসেমীকে এবং সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে মাওলানা আব্দুর রহমান কাসেমীকে।
জেলা সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, মাওলানা উবাইদুল কাদের নদভী, সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি বদরুল আলম সিলেটী, সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান, মহানগর সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি আব্দুল গনী সুলতানী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী কবির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, জেলা প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মহানগর প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা কামাল জিহাদী, প্রমুখ।


