Logo
Logo
×

রাজনীতি

দেশে বসে প্রভাব দেখাচ্ছে সেলিম ওসমান-কায়সার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

দেশে বসে প্রভাব দেখাচ্ছে সেলিম ওসমান-কায়সার

দেশে বসে প্রভাব দেখাচ্ছে সেলিম ওসমান-কায়সার

Swapno



নারায়ণগঞ্জের একসময়ের প্রভাবশালী দুই সাংসদ সেলিম ওসমান এবং কায়সার হাসনাত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকেই নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রভাব দেখাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ-৩,৫ সংসদীয় এলাকার বর্তমান বিএনপির সরকারের শীর্ষ নেতাদের সাথে গোপনে আঁতাত করেই এসকল কর্মকান্ড করার অভিযোগ উঠছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টার কয়েক ডজন খানেক মামলায় আসামী হয়েও দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপনে থেকে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম করে যাচ্ছেন। কিন্তু প্রশাসন তাদের গ্রেফতারের বিষয়ে তেমন তৎপর দেখাচ্ছে না। যার কারণে আওয়ামীলীগকে সংগঠিত করতে দেশে বসেই গুরু দায়িত্ব পালন করছেন আওয়ামী দোসর হিসেবে বিভেচিত দুই এমপি।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি ছিলেন সেলিম ওসমান। কিন্তু  এমপি হওয়ার স্বার্থেই জাপার রাজনীতিতে নামপত্র নেতা ছিলেন। কিন্তু মনে প্রাণে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সমর্থকরা। কারণ পূর্ব কাল থেকেই ওসমান পরিবারের নিয়ন্ত্রণে ছিল নারায়ণগঞ্জের দুটি সংসদীয় আসন। দুটি আসন নিজেদের কব্জায় রাখতে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নে এমপি হতেন শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে এমপি হতেন নাসিম ওসমান তার অবর্তমানে এর ধারাবাহিকতা বজায় রাখতেন সেলিম ওসমান। কিন্তু জাতীয় পার্টির নামে সর্বদাই আওয়ামীলীগ প্রীতিতে মগ্ন থাকতেন ওসমানরা।


এছাড়া শেখ পরিবারের সাথে ঘনিষ্ঠতা এবং গুনগান গল্প করতেই করতেই রাজনৈতিক সভা সমাবেশের বক্তব্য সমাপ্ত রাখতেন। যেখানে জাপার কোন নাম নেয়াই হত না। যার কারণে ৫ই আগস্টে আওয়ামীলীগ পতনের পর দেশত্যাগ না করে বিএনপি নেতাদের সখ্যতা গড়ে তুলে দেশেই আত্মগোপন করে আছেন। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নির্বিঘ্নে পরিচালনায় স্বার্থে বিএনপি নেতাদের কৌশলে সুবিধা দিয়ে যাচ্ছেন। এছাড়া ব্যবসায়িক সংগঠনগুলোতে নিজের পছন্দের ব্যবসায়ীদের নেতা বানিয়ে ব্যবসায়ী সংগঠনগুলো তার অদৃশ্য প্রভাব বলবৎ রেখে যাচ্ছেন। এদিকে কখনো নারায়ণগঞ্জ কখনো ঢাকা কখনো খুলনায় আত্মগোপনে থেকে আওয়ামীলীগ সুসংগঠিত করছেন।


নিষিদ্ধ সংগঠনকে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ডোনেশন সংগ্রহ করে দিচ্ছেন সেলিম ওসমান। কয়েক ডজন হত্যা এবং হত্যা চেষ্টার আসামী হয়েও গ্রেফতার এড়িয়ে আওয়ামীলীগকে সংগঠিত করে যাচ্ছেন সেলিম ওসমান। অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ কায়সার হাসনাত দেশে অবস্থান করে তাদের সমর্থকদের দ্বারা নিষিদ্ধ সংগঠনে ব্যানারে একের পর এক মিছিল করাচ্ছেন। এছাড়া নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।


এছাড়া প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে কায়সার হাসনাতের নেতৃত্বে আওয়ামীলীগের বিভিন্ন গোপন মিটিংয়ের বিভিন্ন ছবি। সেই সাথে দেশে বসে আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে আওয়ামীলীগ সংগঠিত করছেন আওয়ামীলীগ থেকে বাহাবা নিচ্ছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা ছবি প্রকাশিত করে দুঃসাহস দেখাচ্ছে। এদিকে ডজনের অধিক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় কায়সারের নাম থাকলেও গ্রেফতার এড়িয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করছেন কায়সার। এরমধ্যে কায়সার সংসদীয় এলাকা সোনারগাঁ আওয়ামীলীগের একাংশের নেতাদের ভাষ্য স্থানীয় বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে গোপন আঁতাতের মাধ্যমেই কায়সার দেশেই নির্বিঘ্নে আত্মগোপনে রয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন