যুবলীগের শীর্ষ পদ পেতে ডাকাত মিরুর নাশকতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
যুবলীগের শীর্ষ পদ পেতে ডাকাত মিরুর নাশকতা
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের আলোচিত সন্ত্রাসী ও মাদক গডফাদার মীর হোসেন মিরু (যিনি এলাকায় ‘ডাকাত মিরু’ বা ‘ল্যাংড়া মিরু’ নামে পরিচিত) আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জনসমক্ষ থেকে নিখোঁজ বা পলাতক রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুতুবপুর ইউনিয়নের একটি বড় অংশে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ও সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে তার নাম উঠে আসে। অতীতে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি পঙ্গু হন, যার ফলে স্থানীয়ভাবে তিনি ‘ল্যাংড়া মিরু’ নামেও পরিচিতি পান।
রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে এবং গণরোষ এড়াতে তিনি আত্মগোপনে বা পলাতক রয়েছেন। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি স্বশরীরে পলাতক থাকলেও তার অনুসারী ও অপরাধ চক্রের সদস্যরা এলাকায় এখনো সক্রিয় থাকার চেষ্টা করছে বিশেষ করে গতবছরের ২৫ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে গুলিস্তান ও এর আশপাশের এলাকায় আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছেন। যা মিছিল মুহূর্তে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছেন।
তবে এই মিছিলে সবচেয়ে বেশি লোকজন এবং নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ নেতাকর্মীরা বিশেষ করে মিছিলটি করার জন্য দীর্ঘদিন পরিকল্পনা ছিলো আর সেই পরিকল্পনায় মাস্টার মাইন্ড ছিলো কুতুবপুরে শীর্ষ সন্ত্রাসী মির হোসেন মিরু। শুধু তাই নয় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আত্মগোপনে থেকে কর্মসূচি পালন করে এই শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরু।


