Logo
Logo
×

রাজনীতি

হাতাহাতি দিয়ে মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

হাতাহাতি দিয়ে মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

হাতাহাতি দিয়ে মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

Swapno



অভ্যন্তরীণ দ্বন্দ্বে ও গ্রুপিংয়ে কোনঠাসা নড়বড়ে হয়ে পড়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।  যাকে ঘিরে দলীয় কর্মসূচি কিংবা দলীয় কোন আলোচনা সভা সব জায়গাতেই গ্রুপিংয়ে বাড়ছে বিশৃঙ্খলা। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানগর বিএনপির র‌্যালিতে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যা নিয়ে মহানগর জুড়ে শুরু হয় নানা আলোচনা।


তা ছাড়া মহানগর বিএনপির একজন সদস্যের সাথে থানার সাংগঠনিক সম্পাদকের ছেলের এমন দুর্ব্যবহারের ১৩  ঘন্টা পেরিয়ে গেলে ও মহানগর বিএনপির নেতাদের নিশ্চুপ ভূমিকা সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক ধুম্রজাল। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‌্যালি মিশনপাড়া থেকে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে আসলে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


স্থানীয়রা নেতাকর্মীরা জানিয়েছেন , শহরের মিশনপাড়া এলাকা থেকে র‌্যালী শুরু হওয়ার সময় মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের সাথে মহানগর বিএনপির সদস্য মোঃ শাহীন আহমেদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হকসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শাহীনকে প্রকাশ্যে কিল-ঘুষি দিলে পরবর্তীতে শাহীনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের কর্মীদের সঙ্গে সংঘের্ষ জড়িয়ে পরে। পরবর্তীতে রাইয়ান হকের বাবা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ও সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


সূত্র জানিয়েছে, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের বলয়ের নেতা মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদ ও মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বলয়ের নেতা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হকসহ তার বাবা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক। এদিকে বিগত দিন থেকেই নানা ভাগবাটোয়ারা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। তা ছাড়া আহ্বায়ক ও সদস্য সচিব মুখে ঐক্য দেখালে ও বাস্তবে ভিন্নচিত্র। আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।


এমপি নমিনেশন ও সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকেই টিপু সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় হাইকমান্ডসহ বর্তমান সরকারের উদ্দেশ্য করে নানা স্ট্যাটাস দেন। একই সাথে পরবর্তীতে সিটি কর্পোরেশনে নানা প্রোগ্রামসহ সামাজিক নানা পোগ্রামে একে অপরকে ছোট করার পায়তারা লক্ষ্য করা গেছে। কিছুদিন মাস পূর্বে ভিক্টোরিয়া হাসপাতালের একটি অনুষ্ঠানে সাখাওয়াত টিপুকে উদ্দেশ্য করে বলেছিলেন তুমি মিয়া আওয়ামী লীগ নিয়া ঘুরো। এমনইভাবে সুযোগ পেলে একে অপরের ইমেজকে ক্ষুন্ন করার পায়তারায় মগ্ন থাকেন। সেই সুযোগ সন্ধানীর একটি দিক হিসেবে সাখাওয়াতের ইমেজ ক্ষুন্ন করতে সাখাওয়াত শিবিরে হামলা ছিলো পরিকল্পিত এমনটাই দাবি দলীয় একাধিক নেতাকর্মীদের।


এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদ জানান, ‘মারামারির কোনো ঘটনা ঘটেনি। মিছিলে নেতাকর্মীদের সামনের সারিতে দাঁড়ানোর ধাক্কাধাক্কি নিয়ন্ত্রণ করতে গিয়ে একটু হট্টগোল হয়েছে।’


তাছাড়া গতকাল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বাষির্কীতে এমন বিশৃঙ্খলা মহানগর বিএনপির ইমেজকে তলানীতে নিয়ে গিয়েছে। একই সাথে এমন ঘটনায় মহানগর বিএনপির কোন প্রতিবাদ কিংবা নিন্দা না থাকায়  একই সাথে নিশ্চুপ ভূমিকায় থাকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বর্তমানে বিএনপিতে বাড়ছে উত্তেজনা।


একই সাথে সূত্র আরো জানিয়েছে, দলীয় কোন পোগ্রামে বিশৃঙ্খলা আভাস পেলেই শৃঙ্খলা ফেরাতে ঝাঁপিয়ে পরে টিপু আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে কুলশিত করতে দলীয় নেতাকর্মীদের হাতাহাতিতে টিপুর নিশ্চুপ ভূমিকাসহ দূরে সরে থাকা রহস্যের গন্ধ ছড়াচ্ছে। এই ঘটনাকে ঘিরে ফাটলে রূপ নিয়েছে মহানগর বিএনপি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন