Logo
Logo
×

রাজনীতি

বিএনপি-জামায়াত-এনসিপির ত্রিমুখী উত্তাপে টানাপোড়েন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

বিএনপি-জামায়াত-এনসিপির ত্রিমুখী উত্তাপে টানাপোড়েন

বিএনপি-জামায়াত-এনসিপির ত্রিমুখী উত্তাপে টানাপোড়েন

Swapno



নারায়ণগঞ্জের রাজনীতিতে জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যে ক্ষমতা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ত্রিমুখী রাজনৈতিক উত্তাপ ও টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সময় নানা ইস্যূকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্যে অনেকটাই স্বগরম হয়ে উঠে নারায়ণগঞ্জের রাজনীতি।


এদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগকে কেন্দ্র করে গতকাল (২৯ জুলাই) বিএনপি ও এনসিপির মধ্যে দেশব্যাপী তীব্র রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচি ছড়িয়ে পড়ে। এদিকে নারায়ণগঞ্জে ও দিন ব্যাপী বিক্ষোভ করতে দেখা যায় এনসিপির নেতকার্মীদের। এদিকে চাষাড়ায় শহীদ মিনারে প্রকাশ্যে স্লোগান দিতে দেখা গেছে সন্ত্রাস করে দুই দল লীগ আর ছাত্রদল।


এদিকে বিগত আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি ও জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে বর্তমানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও দূরত্ব তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও বিরোধের খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ ও রাজনৈতিক রেষারেষি লক্ষ্য করা গেছে। বর্তমানে এনসিপির সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপি।


ইতিমধ্যে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া প্রকাশ্যে এনসিপিকে নিয়ে কোন পাল্টা বক্তব্যে না দিলে ও ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনারা অন্তত হাসিনা নন। হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী। হাসিনা অনেক বড় ফ্যাসিস্ট ও সন্ত্রাসী ছিল। তারা যেহেতু পালাতে বাধ্য হয়েছিল।


এমপি আল আমিন বলেন, আজকেও এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রবেশ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার প্রশাসন ন্যক্কারজনকভাবে ১৪৪ ধারা জারি করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, অতীতে যে একদলীয় কাঠামোর সরকার আমরা দেখেছি, তা জনগণ গ্রহণ করেনি। আপনারা যদি আবারও সেই একদলীয় গণতন্ত্রের দিকে যেতে চান, তাহলে জনগণ আপনাদের আগের মতোই প্রতিহত করবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “কেউ যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতা পেয়ে গেছে, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে।


জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই বছর আগে এই জুলাই মাসে যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেড় হাজারের অধিক শহীদ জীবন দিয়েছিলেন, সেই জুলাইয়ে ‘জুলাই পদযাত্রা’য় এ ধরনের গুন্ডামি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র-জনতা ও দেশের জনগণ মেনে নেবে না। আপনারা যদি আবার অস্ত্রের ভাষায় কথা বলতে চান এবং বালুর ট্রাক মার্কা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তাহলে সেই গণতন্ত্র কীভাবে প্রতিহত করতে হয়, দেশের জনগণ তা জানে।


এনসিপি নেতা নিরব রায়হান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আমরা বিএনপিকে দিল্লি চেয়ে খারাপ জায়গায় বিতাড়িত করা হবে। আওয়ামী লীগের মতো এক দলীয় কায়েম করলে আপনাদের পরিণতি আরো খারাপ হবে।


জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরের শক্ত ঘাঁটিকে আমরা তনছন করে দিয়েছি। বিএনপি যদি সেই পথেই চলেন আপনাদের ও ছাড় দেওয়া হবে না। তা ছাড়া একদল পেটুয়া বাহিনী নাকি নারায়ণগঞ্জে প্রস্তুতি নিচ্ছেন কিছুতেই কোন লাভ হবে না। সকলকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।


বর্তমানে প্রকাশ্যে কঠিন দ্বন্দ্বে জড়িয়েছে বিএনপি-এনসিপি ইতিমধ্যে নারায়ণগঞ্জে কোন বিএনপি নেতা প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্যে না দিলে ও গুঞ্জন উঠছে দ্রুত বিএনপির কিছু নেতারা এনসিপির এই বেঁফাস মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এদিকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা কোনো রকম বাধা প্রতিবন্ধকতা ছাড়াই প্রকাশ্যে সভা-সমাবেশ করার সুযোগ পেয়ে সাংগঠনিকভাবে নিজেদের গোছাতে শুরু করেছেন।


তারা সুযোগটাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। প্রায় প্রতিনিয়ত কোনো না কোনো কর্মসূচি কিংবা সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। বিপরীতে বিএনপির বিতর্কই সঙ্গী হিসেবে রূপ নিয়েছে। এদিকে ২০২৪ সালে ঘটে যাওয়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই ক্ষমতায় আতিষ্ঠ হওয়া বিএনপিকে এবার জুলাইয়ে খোঁচা দিচ্ছেন জামায়াত নেতারা। ইতিমধ্যে জামায়াত নেতারা তাদের দেওয়া সকল বক্তব্যে বিএনপিকে কোনঠাসা করে নানা মন্তব্য তুলছেন। একই সাথে বিএনপির নেতাকর্মীরা ও ঠিক একইভাবে জামায়াত নেতাদের প্রকাশ্যে বিরোধীতা করছেন। যাকে ঘিরে ছড়িয়ে পরেছে ত্রিমুখী উত্তাপ।


সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনের গুঞ্জনের পর থেকেই বিএনপি-জামায়াত-এনসিপির ত্রিমুখী উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে একে অন্যকে কোনঠাসা একের অন্যের অপকর্ম তুলে ধরছেন প্রকাশ্যে তা ছাড়া হবিগঞ্জ ইস্যু নারায়ণগঞ্জ তুলে আনা হয়েছে। এদিকে প্রতিদ্বন্দ্বি হিসেবে বিএনপিকে টার্গেট করে ফেলেছে জামায়াত-এনসিপি এমনটাই বলছে অনেকেই। ইতিমধ্যে জামায়াত মেয়র প্রার্থী থেকে শুরু করে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ঘোষণা করে ফেলেছেন বিভিন্ন্ ওয়ার্ডের। এদিকে এনসিপি নিজেদের প্রার্থীতা ঘোষণা করবেন দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যে যারা প্রার্থী হবে তাদের প্রস্তুত করা হয়েছে শুধু ঘোষণার বাকি।


এদিকে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণায় বিএনপির হাইকমান্ডের কোন ধরনের তৎপরতা দেখা যায়নি। তবে বিএনপির মনোনয়ন বাগাতে একাধিক মনোনয়ন প্রত্যাশী ইতোমধ্যে হাইকমান্ডের কাছে যেমন ধর্না দিচ্ছেন তেমনি নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যাকে ঘিরে এবার কোন্দল ও বিদ্রোহ ছাড়াই বিএনপি প্রার্থী যাচাইয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এদিকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্ষমতায় এসেছে বিএনপি। আর এই ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগি সংগঠনগুলো আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। কেউ কাউকেই মানতেই চাচ্ছেন না।


যেন বিএনপির ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনে সকলেই নেতা। আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না শীর্ষ পদধারী সিনিয়র নেতারা। যা দিন দিন বিএনপিকে বিতর্কিত করে তুলছে। বিএনপিকে সাধারণ মানুষের মাঝে সমালোচনার পাত্র হিসেবে পরিণত করছে। যাকে ঘিরে জামায়াত-এনসিপি সেই সুবিধা লুফে নিতে শুরু করেছে। এতোদিন জামায়াত নারায়ণগঞ্জে বিএনপির বিরোধীতা প্রকাশ্যে করলে ও নতুন করে এনসিপি প্রকাশ্যে বিএনপি বিরোধী শুরু করেছেন। যা নিয়ে বর্তমানে নারায়ণগঞ্জের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন