Logo
Logo
×

রাজনীতি

নতুন কমিটি দিচ্ছে স্বেচ্ছাসেবক দল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

নতুন কমিটি দিচ্ছে স্বেচ্ছাসেবক দল

নতুন কমিটি দিচ্ছে স্বেচ্ছাসেবক দল

Swapno



বিতর্কিত কমিটি থেকে মুক্ত পেতে সাংগঠনিক শক্তিশালী কমিটি চাইছেন স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের নেতৃবৃন্দ। এদিকে বিতর্কিতদের বাদ দিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনের পূর্বেই কমিটি চাইছেন দলটির তৃণমূল।  স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সব পর্যায়ের সাংগঠনিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই লক্ষ্য হিসেবে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির ঘোষণা অত্যস্ত প্রয়োজন বললেই চলে।


তা ছাড়া বর্তমানে মহানগর বিএনপর আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা হত্যা মামলার আসামীসহ অভিযোগে জর্জড়িত একই সাথে কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে সদস্য অনেকের বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ। একই সাথে থানা কমিটিগুলোও বিতর্কিতদের দ্বারাই গঠিত হয়েছে। এদিকে জেরা স্বেচ্ছাসেবক দল তিনভাগে বিভক্ত হয়ে পরেছেন। এক ভাগ নিয়ন্ত্রন করছেন আহ্বায়ক মাহবুবুর রহমান, আরেক ভাগ সদস্য সচিব সালাউদ্দিন সাল্লু অন্যদিকে যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক আলাদাভাবে কাজ করে যাচ্ছেন। যে বিভক্তির দ্বন্দ্বে কোনঠাসা বিএনপি। বর্তমানে এই স্বেচ্ছাসেবক দলকে আরো গতিশীল করতে দ্রুত নয়া কমিটি প্রয়োজন বলছে নেতাকর্মীরা।


সূত্র বলছে,  বিএনপির অন্যতম এই অঙ্গসংগঠনটির শীর্ষ পদ থেকে শুরু করে জেলা পর্যায়ে আসছে নতুন নেতৃত্ব। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী, স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের কাউকেই রাখা হচ্ছে না নতুন কমিটিতে। যাদের দুইজনই বর্তমান সংসদের এমপির লোক। তিন বছর মেয়াদি স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালে। সেই মেয়াদউত্তীর্ণ নিয়েই চলছে স্বেচ্ছাসেবক দলের রাজনীতি।


এ অবস্থায় সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কমিটি গঠনের পাশাপাশি এর কিছুদিন পরপরই প্রথম নারায়ণগঞ্জে পরবে হাত। যাকে ঘিরে নতুন কমিটিতে স্থান পেতে এক ঝাঁক বিপ্লবী নেতা মাঠে তৎপর হয়ে উঠেছে।


জানা গেল, নতুন কমিটিতে জেলা পর্যায়ে সভাপতি বা আহবায়ক পদে নতুন সুযোগ চাইছেন সংগঠনটির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া, সদস্য সচিব সালাউদ্দিন সালু ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁও থানা কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন, সাবেক ছাত্রনেতা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল হোসাইনসহ আরো অনেকেই।


এ ছাড়াও মহানগর কমিটিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. সাহেব উল্লাহ রোমান, মো. হামিদুর রহমান সুমন, মো. দুলাল হোসেন, মো. মাহাদী হাসান মিঠুসহ আরো অনেকেই কমিটি আসতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বর্তমানে  এদের আলোচনা চলমান রয়েছে। তা ছাড়া যুবদল, ছাত্রদল থেকে ও একাধিক নেতারা স্বেচ্ছাসেবক দলে যোগ দিতে উঠে পরে লেগেছে। যাকে ঘিরে বর্তমানে স্বেচ্ছাসেবক দলের নয়া কমিটির আলোচনা চাউর খাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন