Logo
Logo
×

রাজনীতি

ছন্দে ফিরছে না.গঞ্জ এনসিপি

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

ছন্দে ফিরছে না.গঞ্জ এনসিপি

ছন্দে ফিরছে না.গঞ্জ এনসিপি

Swapno



নারায়ণগঞ্জে সাংগঠনিকভাবে ভিত্তশালী হচ্ছে এনসিপির রাজনীতি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর অঞ্চলে প্রতিটি থানা-উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এনসিপির সাংগঠনিক অবস্থান গতিশীল করার প্রক্রিয়া চলমান রয়েছে। নারায়ণগঞ্জ এনসিপির নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এনসিপিতে যোগ দিচ্ছেন।


এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও অন্যান্য রাজনৈতিক দলের সাথে পাল্লা দিয়ে থাকছে এনসিপির মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার প্রার্থী। এনসিপির রাজনীতি নারায়ণগঞ্জে ব্যাপকভাবে উর্বর হওয়ায় অন্যান্য রাজনৈতিক দলের সাথে সাংগঠনিকভাবে টেক্কা দেয়ার মত ছন্দে ফিরেছে।


সূত্র বলছে, নতুন রাজনীতির প্রত্যাশা, গণঅভ্যুত্থানের চেতনা এবং ‘ভালো মানুষকে’ দলে যুক্ত করার অঙ্গীকারকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সংগ্রহ কার্যক্রমের প্রথম দফায় দুই শতাধিক ব্যক্তি প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। সদ্য যোগদানকারীরা বিভিন্ন চিন্তাধারা এসসিপিতে যোগ দিয়েছেন। সদ্য যোগদানকৃত সকলকেই যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এনসিপি ঠাঁই দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।


গত ১৪ জুলাই মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁয়ে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই পদযাত্রা ও পথসভা করে নারায়ণগঞ্জ এনসিপির নেতারা নিজেদের গর্জন দেখিয়ে দেয়। উক্ত অনুষ্ঠানে নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এনসিপির পদযাত্রার প্রধান আকর্ষণ ছিলেন। অপরদিকে নারায়ণগঞ্জ এনসিপির নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনেও হতে যাচ্ছেন। এরমধ্যে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী হচ্ছেন।


অপরদিকে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ওয়ার্ড কাউন্সিল পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন মাহমুদ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।


রূপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক ইউসুফ হোসেন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব রনি খন্দকার আড়াইহাজার পৌরসভা নির্বাচনের মেয়র পদে প্রস্তুতি নিচ্ছেন। এভাবেই ধীরে ধীরে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌর, সিটি এলাকায় এনসিপির নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে এনসিপির দলীয় প্রার্থীরা এখনো প্রকাশ্যে প্রচার বা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিচ্ছেন না স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে। এর আগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিটি ইউনিট কমিটি গঠন করেছেন। যার কারণে এনসিপির রাজনীতি ধীরে ধীরে নারায়ণগঞ্জে সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন