Logo
Logo
×

রাজনীতি

জুলাই শহীদদের স্মরণে জামায়াতের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

জুলাই শহীদদের স্মরণে জামায়াতের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জুলাই শহীদদের স্মরণে জামায়াতের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

Swapno



জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।  শুক্রবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ ন¤^র ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর আমীর এবং জামায়াত-সমর্থিত নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।


তিনি বলেন, “১১ ন¤^র ওয়ার্ড উন্নয়ন ফোরামের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়| আল্লাহ তাআলা যেন তাদের এ খেদমত কবুল করেন। মানুষের সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক।”


সভাপতির বক্তব্যে ১১ ন¤^র ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলম বলেন, “ওয়ার্ডবাসীর প্রয়োজনেই আমাদের এ আয়োজন। যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এটি একটি ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও প্রয়োজন হলে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। জনগণ আমাদের সেবার সুযোগ দিলে ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করব। পাশাপাশি সমাজকে মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে চাই। ”


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত মহৎ।”


এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তল্লা বড় জামে মসজিদের সভাপতি সমশের আলী। এছাড়া বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, উত্তর থানা আমীর মাওলানা আবুল কালাম আজাদ এবং উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী মো. আবুল হোসেন।


মেডিকেল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান করেন| তারা হলেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলী আশরাফ খান, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মো. শাহজালাল সুমন, ডা. আশিকুর রহমান মৃদুল, ডা. ইব্রাহীম খলিল, ডা. হারুন আর রশীদ চৌধুরী এবং দন্ত চিকিৎসক ডা. আবু নাঈম (মো. ইব্রাহীম)।  দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন