অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম
অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে শহরে বিশাল প্রতিবাদ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল| বুধবার (২৪ জুন) সকাল এগারোটায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়| মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়|
মিছিলে মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন| এ সময় তারা আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন|
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে| এসব অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবে|
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগসহ সদর থানা, বন্দর থানা , বন্দর উপজেলা, সিদ্ধিরগঞ্জ থানার নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন|


