Logo
Logo
×

রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের ব্যানারে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রাজীব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম

নিষিদ্ধ সংগঠনের ব্যানারে দেশকে  অস্থিতিশীল করার চেষ্টা করছে : রাজীব

নিষিদ্ধ সংগঠনের ব্যানারে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রাজীব

Swapno



নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে| এবং  নিষিদ্ধ সংগঠনের ব্যানারে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব|মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের "অপতৎপরতার বিরুদ্ধে" নগরীর বঙ্গবন্ধু সড়কের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন|


তিনি বলেন, কিছুদিন যাবত নারায়ণগঞ্জসহ সারা দেশকে একটু অস্থিতিশীল করার চেষ্টা ও পাঁয়তারা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠনের ব্যানারের মাধ্যমে| নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে| সেটি আইন প্রয়োগকারী সংস্থার বিষয়| তারা তাদের দায়িত্ব তারা পালন করবে|


তিনি আরো বলেন, “আমরা আজকে রাজপথে নেমেছি, কারণ নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছে, সেটি দূর করার জন্য| তাদের জানমালের নিরাপত্তার ¯^ার্থে এই কর্মসূচি পালন করছি| আমরা মানুষকে এই নিশ্চয়তা দিতে চাই, আপনাদের কোনো ভয় ও আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই| জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে আছে, সেই বার্তাই দিতে আমরা রাজপথে এসেছি|”


রাজীব বলেন, “বিএনপির রাজনীতির দর্শন হলো বাংলাদেশের মানুষের ¯^ার্থ রক্ষা করা| দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে| “প্রশাসনের দুর্বলতা বা অন্য কোনোভাবে বিষয়টি আমি দেখতে চাই না| তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে| নিষিদ্ধ সংগঠন তো নিষিদ্ধই| নিষিদ্ধ কেউ যদি তাদের কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|”


তিনি বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট| আমরা দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে চাই| আইন সবার জন্য সমান হবে এবং আইন তার নিজ¯^ গতিতে চলবে, সেই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির উদ্দেশ্য| “আমরা সরকারে আছি বলে যা খুশি করবো| বিগত দিনে বাংলাদেশের মানুষের মধ্যে যে ধরনের মানসিকতা ˆতরি হয়েছিল, সেটার পরিবর্তন ঘটানোই বিএনপির উদ্দেশ্য| সবাই আইনের কাছে বিচার পাওয়ার অধিকার রাখে, ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে|”


নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্য তিনি বলেন, “আজকের বিএনপির কর্মসূচির মূল কারণ হলো নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিল, সেটা দূর করা| তাদের জানানো৷ যেকোনো প্রয়োজনে, যেকোনো সমস্যায় আর কেউ না থাকুক, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে|”


প্রশাসনেকে উদ্দেশ্য করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব রয়েছে, আমরা বিশ্বাস করি তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবে| মানুষের নিরাপত্তা বা শান্তি বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা ˆতরি হলে সেটা দূর করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের|”


তিনি আরও বলেন, “আমরা প্রত্যাশা করি, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন| জাতীয়তাবাদী দল হিসেবে আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত| আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের শান্তি নিশ্চিত করা|”


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইঙ্গিত করে তিনি বলেন, “আপনার রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আপনার বক্তব্য থাকতে পারে| সেটা আপনার গণতান্ত্রিক অধিকার, আমরা তা হরণ করতে চাই না| কিন্তু কোনো অবস্থাতেই গণতন্ত্র বা ¯^াধীনতার নাম করে সাধারণ মানুষের কোনো সমস্যা সৃষ্টি হোক, সেটা আমরা চাই না| সেই কারণেই আমরা রাজপথে অবস্থান নিয়েছি|” বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ| 


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন