Logo
Logo
×

রাজনীতি

একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম

একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার

একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার : ডা. শফিকুর রহমান

Swapno



দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি এমনকি জেলা পরিষদ প্রশাসক নিয়োগেও  দেখা গেছে এমন প্রবণতা। এই অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল সকালে নারায়ণগঞ্জে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন।


কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সম্মেলনে জামায়াতের আমির বলেছেন, ‘শেখ মুজিবের সময় বাকশাল কায়েম করা হয়েছিল। দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা জনগণ কখনো মেনে নেবে না।’


গণভোট বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গণভোটের বিষয়ে একবার কথা বলেছিলেন। নির্বাচনে জনগণ অংশ নিয়ে ভোট দিলেও পরবর্তী সময়ে সেই গণরায়কে অস্বীকার করা হয়েছে।’ ‘জনগণের রায়কে যারা সম্মান করে না, তারা প্রকৃত গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না... জনগণের রায় উপেক্ষা করা হলে এর পরিণতি শুভ হবে না। জনগণ একসময় এর জবাব দেবে’- মনে করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে বিরোধীদল নেতা বলেছেন, ‘তিনি সব মন্ত্রণালয়ের বিষয়ে হস্তক্ষেপ করেন। সংসদেও বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। এটি রাজনীতির জন্য লজ্জার।’ সংসদে বিরোধী দলীয় নেতাদের প্রতি অবহেলার অভিযোগ তুলে তার মন্তব্য, ‘অতীতেও এ ধরনের আচরণ করেছিল শেখ হাসিনা সরকার’। বাজেট প্রসঙ্গও আসে এই নেতার বক্তব্যে। ‘বড় বাজেট ঘোষণা করা সরকারের দায়িত্ব হলেও তার বাস্তবায়নও তাদের ওপর নির্ভর করে।


’ নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একসময় এই শহর ছিল শিল্পের কেন্দ্র, কিন্তু এখন তা সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে। ত্বকী হত্যার বিচার আজও হয়নি। এখন চাঁদাবাজির ভয়ে আতঙ্কে আছেন ব্যবসায়ীরাও... অহংকারীদের পরিণতি সবাই দেখছে। নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার তৈরি হোক, তা কেউ চায় না।’


এ সময় আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ জেলা আমির মো. মমিনুল হক সরকার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন