Logo
Logo
×

রাজনীতি

কর্মীদের উগ্রতায় বিপাকে বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম

কর্মীদের উগ্রতায় বিপাকে বিএনপি

কর্মীদের উগ্রতায় বিপাকে বিএনপি

Swapno



নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উগ্র নেতাদের মারমুখী আচরণে খোদ বিএনপি নেতারাই নাজেহাল রক্তাক্ত হচ্ছে। এছাড়া স্থানীয় জনসাধারণ  বিএনপির এসকল নেতাদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ যাদেরকে বহিষ্কার করেও দমাতে যাচ্ছেনা। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাদের দায়িত্বশীল আচরণ বা উগ্র বিএনপি নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ায় নারায়ণগঞ্জে বিএনপি চেইন অব কমান্ড নিয়ে প্রশ্ন উঠছে।


সূত্র বলছে, গত ৩০ মে আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ঘুষি দিয়ে রক্তাক্ত করার মত ঘটনা ঘটিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। ২১ মে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ ওঠে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দায়িত্বশীল পদে থেকেও এমন আচরণে বিএনপির চেইন অফ কমান্ড নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৫ জুন নারায়ণগঞ্জ জেলা পরিষদে অকিল উদ্দিন ভূঁইয়া এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের পর যুবদল কর্মীদের মারধরের শিকার হন অকিল উদ্দিন ভূইয়া। যদিও পরবর্তীতে মারধরের বিষয়টি দুঃখজনক আখ্যায়িত করে জড়িত অনুসারী কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিলেন যুবদল নেতা মশিউর রহমান রনি।


গত শনিবার (৬ জুন) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নিজস্ব জমিতে দোকান নির্মাণ করতে গেলে একই এলাকার বাসিন্দা মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বাধা দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। শনিবার সকালে আনোয়ার ও তার সহযোগীরা আবারও চাঁদা দাবি করে গালিগালাজ শুরু করেন তাকে।


এ সময় প্রতিবাদ করতে গেলে আনোয়ার হাতে থাকা লোহার শাবল দিয়ে লিসানকে আঘাত করে জখম করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর এই যুবদল নেতা বহিষ্কার করা হলেও এখনো বিএনপি ট্যাগে এলাকাসহ দলিল লিখক সমিতিতে এখনো প্রভাব বিস্তার করে যাচ্ছেন। এছাড়া তার বিরুদ্ধে অদৃশ্য কারণে  প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন