আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম
আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি
সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য স্বন্ময়ক নাসিরুদ্দিন পাটোয়ারি| ৬ জুন শনিবার রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির আয়োজনে অনুষ্ঠানে তিনি এই মন্তব্যে করেন|
নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভী রহমানকে মুক্তি দেয়া হয়েছে| ইলেকশনের আগের কথা ছিলো বাংলাদেশ আওয়ামীলীগের বিচার হবে| ইলেকশনের আগে কথা ছিলো আপনারা গণভোটে হ্যাঁ দিবেন| বাংলাদেশের ৭৫ পার্সেন্ট মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে| দেয়া পর কি এই সরকার পল্টি মেরেছে| এখন ভোট দিয়েছো এখন তোমাদের গণণার টাইম নাই| আমি যা ইচ্ছা আওয়ামীলীগকে করবো, এখন তোমার গণার টাইম নাই|
জনগণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে পাটোয়ারি আরও বলেন, যারা এখন আমাদের গণার টাইম নাই বলে সামনে আগামী নির্বাচনে উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গা তাদের লাল কার্ড ধরিয়ে দিবেন|


