যুবদলের কেন্দ্রীয় সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলেন নারায়ণগঞ্জের সোহেল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম
যুবদলের কেন্দ্রীয় সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলেন নারায়ণগঞ্জের সোহেল
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ ন¤^র ওয়ার্ডের সাইদুর রহমান সোহেল|বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়| ওই কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাইদুর রহমান সোহেল|
সিদ্ধিরগঞ্জের ৩ ন¤^র ওয়ার্ড ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন সোহেল| পরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক ও ছাত্রদল বেসরকারী বিশ^বিদ্যালয় শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদস্য ছিলেন|
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি|
সোহেল বলেন, “বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে মাঠে ছিলাম, দল আমাকে মূল্যায়ন করেছে| দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব|”


