সভাপতি চেনেননা, সদস্য সচিবের বহিষ্কার চিঠি
পদহীন যুবদল কর্মীরা হলেন বহিষ্কার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
পদহীন যুবদল কর্মীরা হলেন বহিষ্কার
জেলা পরিষদ চত্ত্বরে বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়াকে লাঞ্ছিতের ঘটনার পর পদহীন যুবদল নেতাদের বহিষ্কারের ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব এবং সদস্য সচিব মশিউর রহমান রনি ব্যতিত অন্য কোন নেতাকর্মীর নাম জেলা যুবদলের কোন কমিটিতে বিদ্যমান নেই। অথচ অকিল উদ্দিন ভূইয়াকে মারধরের ঘটনায় পদবিহীন চার যুবদল কর্মীকে বহিস্কার করা হয়েছে।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদল নেতা, মো. মামুন, মো. কাউছার, শ্রী নিতাই ও মো. দেলোয়ার হোসেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুর রহমান সাদেকের পরামর্শক্রমে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবী থেকে তাদের বহিষ্কার করা হলো। তবে যাদের কে বহিস্কার করা হয়েছে তারা যুবদলের কোন পদে আসীন রয়েছে তা উল্লেখ্য করা হয়নি, একই সাথে নেই জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের স্বাক্ষর।


