Logo
Logo
×

রাজনীতি

কোন খারাপকে দিয়ে বিএনপি করতে চাই না : প্রশাসক সাখাওয়াত

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম

কোন খারাপকে দিয়ে  বিএনপি করতে চাই না : প্রশাসক সাখাওয়াত

কোন খারাপকে দিয়ে বিএনপি করতে চাই না : প্রশাসক সাখাওয়াত

Swapno



নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আর্দশ। উনি একজন ক্ষণজন্মা পুরুষ। যেখানে আওয়ামীলীগ ব্যর্থ হয়েছে, সেখানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোঁয়া লেগেছে এবং সেই সফল হয়ে এই বাংলাদেশে একজন বিপ্লবী পখর নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর পদে থেকে স্বাধীনতার যুদ্ধের সময় বড় বড় অফিসারদের পেছনে ফেলে 


সেই সময় আওয়ামীলীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছে, সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলো।স্বাধীনতা ঘোষণা করার পরে উনি নয় মাস যুদ্ধ করে উনি দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো। উনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নিজে যুদ্ধ করেছে, শুধু নেতৃত্ব দেয় নাই, নিজে অস্ত্র চালিয়েছে।


গত ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়েজিত দোয়া মাহফিলের আগে প্রধান বক্তার বক্তব্যে এড.সাখাওয়াত হোসেন খান এ কথা বলেন।


এসময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৯৭৫ সলে বন্দি করা হয়েছিলো। ঐসময় সিপাহী জনতা উনাকে এনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলো। রাষ্ট্র ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের মধ্যে যে আশার সঞ্চাল করেছিলো, এ দেশের কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব থেকে শুরু করে সকল ক্ষেত্রে এই বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক একই ভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ১৯৯১ সালে এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এই দেশকে একটি আধুনিক বাংলাদেশে হিসেবে উনি রূপ দিয়েছে।


আপনারা জানেন গত ১৭বছর বাংলাদেশে কোন গণতন্ত্র ছিলো না। এদেশের মানুষ কথা বলতে পারে নাই, নিজেদের জায়গা সম্পত্তি ভোগ দখল করেছে অন্য একটি দল। আজকে সেই অবস্থায় এই ১৬বছর পরে জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা হয়েছে। নেই গণতান্ত্রিকধারা ফিরে আনতে, আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি বর্তমান প্রধানমন্ত্রী, যিনি গত তিন মাসে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে সফল হয়েছে। যেই স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিলো, সেটা সে বাস্তবে রূপান্তরিত করার জন্য এই বাংলাদেশে এমন কিছু কর্মসূচি এই তিন মাসের মধ্যে দিয়েছে, যেটা এই বাংলাদেশের মানুষের মন জয় করেছে।


এসময় সাখওয়াত আরও বলেন, আজকে আমাদের মুরব্বি (এড.আবুল কালাম), আমাদের এই ৫ আসনের মাননীয় সংসদ সদস্য, আপনারা যাকে বার বার নির্বাচিত করেছিলেন, আমাদের বিএনপি উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আপনাদের ভোটে। আপনাদের ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই নেতাকে নির্বাচিত করেছিলেন। আপনারা এই ধারা অব্যাহিত রাখবেন, বিএনপির মধ্যে ঐক্য বজায় রাখবেন। দলের ভালো যেটা হয় বা সরকারের যেটা ভালো হয়, যারা চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী তাদেরকে আপনারা সামাজিক ভাবে প্রতিরোধ করবেন এবং এই সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এই ধরনের কোন কাজে আপনারা অংশগ্রহণ করবেন না।


কারণ এটার দায়দায়িত্ব কিন্তু মাননীয় সংসদ সদস্যদের উপরে, এটার দায়দায়িত্ব কিন্তু আমাদের উপরেও কিছু পরবে, সুতরাং আমরা চাই, কোন খারাপকে দিয়ে বিএনপি করতে চাই না। আমরা ভালোদেরকে নিয়ে বিএনপি করবো এবং আমাদের এমপি সাহেব আছেন, আমি প্রশাসক হিসেবে আপনাদের কথা দিতে পারি, এই নারায়ণগঞ্জ-বন্দরের যত সমস্য আছে আমরা ইনশাল্লাহ সমাধান করবো। দুই ভাই মিলে এবং আমাদের দল সমাধান করবো।


আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, এড.আবুল কালামের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে এই নারায়ণগঞ্জকে আমরা একটি সুন্দর আধুনিক শহরে পরিনত করবো। নারায়ণগঞ্জের মানুষের সকল সমস্যা আমরা সবাই মিলে সমাধান করে, এই নারায়ণগঞ্জের মানুষকে একটি উন্নত সমাজ গঠনে সহায়তা করবো। সেই সাথে আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও এমপি সাহেবের সফলতা কামনা করছি।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম, বিশেষ অতিথি, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক এড.জাকির হোসেন, মনির হোসেন খান, এড.সরকার হুমায়ুন কবির, আবুল কাউসার আশা, আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিটু সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন