Logo
Logo
×

রাজনীতি

সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই

চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই : আব্দুল্লাহ আল-আমিন

Swapno



নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এক ফেসবুক পোস্টে বলেছেন, তিনি এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থানে রয়েছেন এবং তাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাতের রাজনীতি করেন না। ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমি এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমি কাউকে পাশে বসাই নাই। উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বিএনপি নেতা কোটায় কেউ আসলে সেটা উপজেলা প্রশাসনের দায়িত্ব।


” তিনি আরও বলেন, “সরকারি প্রোগ্রামে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীরা কিভাবে থাকে তাদের প্রশ্ন করেন, আমিও করেছি, করবো। কিন্তু প্রশাসনের কাজের দায় আমাকে দিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েন না।” পোস্টে তিনি দাবি করেন, “কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের নিয়ে আমরা রাজনীতি করি না। তাদের পাশে নিয়ে আতাত করে রাজনীতি করার প্রশ্নই আসে না।” এছাড়া বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, নৌকার চেয়ারম্যান ও চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, “প্রশাসনকে বারবার বলার পরেও প্রশাসন বিএনপি নামধারী এসব অপরাধীদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয় না তার জবাব আমিও চাই। আপনারাও প্রশাসনকে জবাবদিহি করুন।” নিজ দলীয় পরিচয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান জানিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমার বা আমার দলের পরিচয়ে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি কেউ করলে তাকেও আইনের আওতায় আনার ব্যাপারে আমার সর্বাত্মক সমর্থন থাকবে। কোনো ছাড় নাই।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন