Logo
Logo
×

রাজনীতি

‘আদু ভাই’ নিয়ে ছাত্রদল ছাত্রশক্তির মাঝে উত্তেজনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম

‘আদু ভাই’ নিয়ে ছাত্রদল ছাত্রশক্তির মাঝে উত্তেজনা

‘আদু ভাই’ নিয়ে ছাত্রদল ছাত্রশক্তির মাঝে উত্তেজনা

Swapno



# অপরিপক্ক নেতৃত্বের পরিচয় দিয়েছে: আমিনুল ইসলাম
# ছাত্রশক্তি বেয়াদব তৈরির কারখানা : রাজিব


 ঢাকা বিশ্বাবিদ্যালয় সহ সারাদেশের ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি নিয়ে অস্থিরতা চলছে। তারই ছোয়া পড়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে। সম্প্রতি সরকারি তোলারাম কলেজের নবীবন বরণ অনুষ্ঠান নিয়ে বিএনপির সহযোগি সংগঠন ছাত্রদল ও  এনসিপির সহযোগি সংগঠন জাতয়ী ছাত্র শক্তির নেতৃবৃন্দের উত্তেজনা তৈরী হয়। যা এখনো চলমান রয়েছে। ৮ মে শুক্রবার নবীন বরন অনুষ্ঠানের পর থেকে মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল ইসলাম রাজিব ও জেলা ছাত্রশক্তির আহবায়ক মাহফুজ খানের বক্তব্য ঘিরে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একে অপরকে নিয়ে সাামজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা নিয়ে তা উতোমধ্যে হুমকি পর্যায়ে চলে যাওয়ায় দুই পক্ষের মাঝে উত্তেজনা  বিরাজমান করছে। এই মুহুর্তে দুই দলের নেতাকর্মীদের শান্ত ভাবে নিয়ন্ত্রণ না করলে ঘটতে পারে যে কোন ধরেন সংঘর্ষের ঘটনা।


এদিকে তোলারাম কলেজের ছাত্রদলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম রাজিবের সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডির পোষ্টে ছাত্রশক্তি নেতা তানজিল ভূইয়া শিথির আদু ভাই মন্তব্য করা নিয়ে উত্তেজনা তৈরী হয়। এক পর্যায়ে আজিজুল ইসলাম রাজিব তানিজলকে মেসেঞ্জারে ফোন করে হুমকি ধমকি দেয়। এমনকি তার মা বাবা নিয়ে বিরুপ মন্তব্য করেন। ইতোমধ্যে দুজনের কথোপকতন নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার মাঝে বিকেল ৪ টার দিকে আজিজুল ইসলাম রাজিব তার ফেবুক আইডিতে পোষ্ট করে লিখেন এনসিপি, ছাত্রশক্তি হচ্ছে বেয়াদব তৈরির কারখানা। এই বেয়াদবরা গণধোলাই খেয়ে এলাকা ছাড়বে। বেশিদিন বাকি নাই।

আজীজুল ইসলাম রাজীবের এই পোষ্টের জবাবে মহানগর ছাত্রশক্তির আহবায়ক আমিনুল ইসলাম লিখেন , নিজে একটি ছাত্রসংগঠনের দায়িত্বশীল নেতা হয়ে অন্য একটি ছাত্রসংগঠনের নেতাকে “তুই” সম্বোধন করা একজন রাজনৈতিক কর্মীর ভাষা ও অবস্থানের সঙ্গে যায় না। মতপার্থক্য থাকতে পারে, তীব্র সমালোচনাও হতে পারে কিন্তু রাজনৈতিক শালীনতা ও ব্যক্তিগত সম্মানবোধ হারিয়ে গেলে নেতৃত্বের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রাজনীতিতে আসলে সমালোচনা, কটুক্তি, বিরোধিতা এসব হজম করার ন্যূনতম মানসিক সক্ষমতা থাকতে হয়। একটি মন্তব্য সহ্য করতে না পেরে ফোন দিয়ে হুমকি দেওয়ার সংস্কৃতি কখনো সুস্থ ছাত্ররাজনীতির অংশ হতে পারে না। এমন ইমম্যাচিউর নেতৃত্বের পরিচয় দিয়েছে।


তিনি ছাত্রদলের রাজিবকে উদ্দেশ্য করে আরও লিখেন, আমরা নিজেরা বয়সে ছোট হয়েও ভিন্ন দলের কাউকেই “তুই” বলে সম্বোধন করি না। রাজনৈতিক ভিন্নতা থাকলেও ন্যূনতম সম্মানবোধ বজায় রাখাকে আমরা সাংগঠনিক সংস্কৃতির অংশ মনে করি। পেশীশক্তির রাজনীতি এই দেশের ক্যাম্পাসগুলো বহুবার দেখেছে। ছাত্রলীগও একসময় একই দম্ভে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কিন্তু আজ তাদের অবস্থান কোথায়, সেটিও ইতিহাসের অংশ। তাই শক্তির প্রদর্শন দিয়ে সাময়িক ভয় তৈরি করা গেলেও সম্মান অর্জন করা যায় না। আপনিও যদি একই পথে হাঁটেন গায়ের জোর দেখিয়ে, ভয় দেখিয়ে, হাত তুলে তাহলে সেটি শুধু ব্যক্তি রাজীবের নয়, পুরো ছাত্ররাজনীতির জন্যই অশুভ সংকেত হয়ে থাকবে


এই ঘটনায় আজিজুল ইসলাম রাজিবকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ছাত্রশক্তি নেতা তানিজল ভুইয়া শিথিল। তার প্রতিক্রিয়া হিসেবে আজিজুল ইসলাম রাজিব লিখেন তারা আমাকে দিয়ে মার্কেট পেতে চাইতাছে। নইলে ওদের খাওন নেই। তার এই মন্তব্যের গিয়ে সারোয়ার হাসান নামের একজন লিখেন  আদু ভাইকে আসলে আদু ভাই বলা উচিত হয়নি। যতই হোক আদু ভাইও একজন মানুষ। সে যতই আদু ভাই হোক, তাকে আদু ভাই বলা যাবে না। ভবিষ্যতে আর আদু ভাইকে আদু ভাই বলে ডাকবা না।


কারণ আদু ভাইয়েরও একটা সম্মান আছে। দুই পক্ষের এমন মন্তব্য নিয়ে উত্তেজনা তৈরী হয়েছে। এমনকি হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে। তাই রাজনৈতিক সচেতন মহল মনে করেন তাদের শীর্ষ নেতৃবৃন্দের উচিত তাদেরকে সঠিক ধারা বুঝিয়ে শান্ত পরিবেশ তৈরী করা। অন্যথায় যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যা সংঘর্ষে রুপ নিতে পারে বলে মনে করেন অনেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন