মহানগর বিএনপির আহ্বায়ক এড. আবু আল ইউসুফ খান টিপু এক সামাজিক অনুষ্ঠানে ওসমান পরিবার ও ওসমানপন্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, শামীম ওসমান ও ওসমান পরিবারকে আমরা ভয় পাইনি। আপনারা সাংবাদিকরা বলেন- সমাজের স্বচ্ছতা নিয়ে আশার কথা। এখন কেন মাঈনুদ্দিন ও টিপু কী করে এগুলো লেখেন? লেখেন না কেন শামীম ওসমান কয়েক হাজার কোটি টাকা কামিয়ে কোথায় রেখে গেছে এবং তার সম্পদ কোথায়? উইজডমে একজন খুনি গডফাদার সেলিম ওসমান সপ্তাহে একবার আসে, সেগুলো লেখেন না।
আপনাদের স্বচ্ছতা কোথায়?” আর কিছু কিছু ...... বাচ্চারে ফেসবুকে লিখে অয়ন ভাই, আজমেরী ভাইয়ের ঘাঁটি নারায়ণগঞ্জের মাটি...... বাচ্চারা দূর থেকে কেন লিখছ সাহস থাকলে সামনে এসে বল। আমরা এই ওসমান টুসমানদের ভয় পাই না।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে “এক পত্রিকায় লিখছে- আমাদের মেয়র আইভী জামিনে বের হয়ে যাচ্ছেন। আমরা নাকি বিএনপি কাঁপছি। আইভী কি চাঁদের দেশ থেকে এসেছে? সে ভালো লোক রাজনীতি করুক। দেখা যাক খেলার মাঠে কতদূর টিকবে। একজন তো খেলা খেলতে খেলতে দেশ ছেড়ে পালিয়েছে। আরেকজন যদি জেলখানা থেকে বেরিয়ে খেলতে চায়, খেলবে। উনি মানুষের ভালো-মন্দ বোঝেন, আমরাও বুঝি।”
তিনি আরো বলেন, দিগুবাজারে কার আমল থেকে অবৈধ টাকা উপার্জন হয়েছে? এই মেয়রের আমল থেকে যারা ইজারা নিয়েছে চৌকি বসিয়ে জোর করে মানুষের টাকা আদায় করেছে, তখন তিনি প্রতিবাদ করেননি। আমি তো এখনও ভাড়া বাসায় থাকি। বলতে লজ্জা হয় না। আর উনি তো হোয়াইট হাউস করে ফেলেছেন ২৫ বা ১৪ কোটি টাকা দিয়ে।
তিনি বলেন, জিয়াউর রহমান যেমন সৎ ছিলেন, তেমনি সৎ থাকতে হবে, যেন মৃত্যুর পর ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা পাওয়া না যায়। কিন্তু আমি বড় বড় অর্থলিপ্সা করব, আমার এলাকায় স্বজনপ্রীতি করব, আর অন্য এলাকার লোকদের দেখতে পারব না আবার গণতন্ত্রের পক্ষে কথা বলব, সেটি হবে না। ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে হলে শতভাগ কথা বলতে হবে।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতের ইসলামীর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ,
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক আজিজুল ইসলাম রাজীবসহ প্রমুখ।