Logo
Logo
×

রাজনীতি

নিষ্প্রাণ প্রবীণ রাজনীতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০০ এএম

নিষ্প্রাণ প্রবীণ রাজনীতি

নিষ্প্রাণ প্রবীণ রাজনীতি

Swapno



ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রবীণ এবং নবীন রাজনৈতিক নেতারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে কেউ স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েছেন এবং কেউ বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেও দলীয় কোন দায়িত্ব না পেয়ে অনেকটা নিষ্প্রাণ হয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে আছেন। এছাড়া দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেও সময়ের সাথে সাথে ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছেন এবং রাজনৈতিক ভাবে কোনঠাসা আরোও ভিন্ন চিন্তা করতে বাধ্যও হচ্ছেন। অপরদিকে বহিষ্কৃত বিএনপি নেতা যারা বহিষ্কার প্রত্যাহারে আশার আলো দেখছেন।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন কাজী মনিরুজ্জামান। কিন্তু এখনো বিএনপি থেকে তাঁকে কোন দলীয় দায়িত্ব বা সরকারের কোন স্থানে ঠাঁই দেননি ক্ষমতাসীন দল বিএনপি। নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে দুলাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কার হয়ে পরবর্তীতে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়াকে সমর্থন দেয়া নির্বাচন থেকে সড়ে গেলেও দীর্ঘদিন বহিষ্কার ছিলেন। এদিকে দুলাল বিএনপির আদর্শের বাহিরে গিয়ে নির্বাচন না করার মননিবেশ করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সড়ে যান। কিন্তু দীর্ঘদিন বহিষ্কার থেকে প্রত্যাহার হলেও এখনো দলীয়ভাবে কোন মূল্যায়ন পাননি দুলাল।


অপরদিকে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়ে বিএনপির রাজনীতি থেকে ছিঁটকে পড়েন আতাউর রহমান আঙ্গুর। কিন্তু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে পরাজয় বরণ করে নিলেও রাজনীতি থেকে এখন লাপাত্তা আঙ্গুর। এছাড়া নারায়ণগঞ্জ-২ আসনে মাহমুদুর রহমান সুমন বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় প্রার্থী তথা স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও কাজ করেননি ছিলেন একেবারেরই নীরব ভূমিকায়। নির্বাচন পরবর্তী সময়েও নীরব ভূমিকায় রয়েছেন। একথা বলা যায় নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের বিএনপির রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়েছেন সুমন।


নারায়ণগঞ্জ-৩ আসনে একাধিক বিএনপির মনোনীত প্রার্থী হয়ে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন এবং রেজাউল করিম। তবে তারা দুজনই প্রবীণ নেতা হওয়ায় তাদের দলে ফেরার অবস্থানও অনেকটা ক্ষীণ। এছাড়া মনোনয়ন বঞ্চিত ওলিউর রহমান আপেল এবং ইমতিয়াজ বকুল দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করলেও স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও কাজ করেননি। কিন্তু নির্বাচনের পর নারায়ণগঞ্জ-৩ আসনে তাদের রাজনৈতিক অবস্থান নেই বললেই চলে।


এদিকে বিএনপি থেকে দীর্ঘদিন ধরে বহিষ্কৃত নেতা তৈমুর আলমকে এখনো বিএনপি দলে ফিরিয়ে নেননি বিএনপি। তৃণমূল বিএনপি নামক একটি দলে যোগ দিয়ে মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। এদিকে দীর্ঘদিন ধরে তৈমুর আলম খন্দকার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দলে ফিরতে চাইলেও কোন সুযোগ না মেলায় ইতিমধ্যেই তৈমুর আলম খন্দকারের রাজনীতিতে ধুলের আস্তরণ পড়তে যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন