উপজেলা-থানার মেয়াদোত্তীর্ণ কমিটি পরিবর্তনের উদ্যোগ নেই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
উপজেলা-থানার মেয়াদোত্তীর্ণ কমিটি পরিবর্তনের উদ্যোগ নেই
নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্ন্তভুক্ত থানা ও উপজেলার ইউনিট কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হলেও কমিটিগুলো পুনর্গঠনের বিষয়ে কোন প্রকার উদ্যোগ নেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করার কারণে নেতৃত্ব শূণ্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। এছাড়া থানা ও উপজেলা কমিটিগুলো কার্যক্রম থাকলেও জেলা বিএনপির অর্ন্তভুক্ত ইউনিট হিসেবে কাজ করছে না স্থানীয় সাংসদের এক প্রকার অর্ন্তভুক্ত ইউনিট হিসেবে কাজ করছে। এদিকে ফতুল্লা থানায় বিএনপি সাংসদ না থাকায় জেলা বিএনপির পিছনে ছুঁটেন থানা বিএনপির নেতারা। কিন্তু জেলা বিএনপির বিপর্যয় নিয়ে কোন প্রকার মাথা ব্যাথা নেই বর্তমান নেতৃত্বে থাকা নেতাদেরও।
কিন্তু ইতিমধ্যেই সোনারগাঁ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ হয়েছে। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর আড়াইহাজার উপজেলা বিএনপির কমিটি গঠিত হয় যেখানে সভাপতি করা হয় ইউসুফ আলী ভূইয়াকে এবং সাধারণ সম্পাদক করা হয় জুয়েল হোসেনকে। কিন্তু ইতিমধ্যেই আড়াইহাজার উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ হলেও স্থানীয় সাংসদ নজরুল ইসলাম আজাদ সমর্থিত উপজেলা কমিটি হওয়ায় আড়াইহাজার কমিটির দিকে নজর দিতে ব্যর্থ হচ্ছেন জেলা বিএনপি। অপরদিকে ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি মাহফুজুর রহমান হুমায়নকে সভাপতি এবং বাছির উদ্দিন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
এদিকে কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও স্থানীয় সাংসদ এবং জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক দিপু ভূইয়া কেন্দ্রীক কমিটি গঠন হওয়ায় রূপগঞ্জ উপজেলা বিএনপির কমিটি নিয়ে ভাবছে জেলা বিএনপি। ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলামকে আহ্বায়ক এবং নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ৫১সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করা হয়।
পরে সম্মেলনের মাধ্যমে মাজেদুল ইসলাম সভাপতি এবং ইকবাল হোসেন সাধারণ সম্পাদক হোন। তবে পরবর্তীতে সাংবাদিককে মারধরের অভিযোগে ইকবালকে বহিষ্কার করা হলে আবুল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এরমধ্যে ইকবাল হোসেন বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আসলেও স্বপদে ফিরতে পারেননি। এরমধ্যেই নির্বাচনকালীন সময়ে ২০২৬ সালের ২২জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা কমিটি স্থগিত করা হয়।
২০২৩ সালের ১৬জুন ফতুল্লা থানা বিএনপিতে শহিদুল ইসলাম টিটুকে সভাপতি এবং বারী ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা বিএনপির কমিটি করা হয়। সেসময় ফতুল্লা থানা কমিটি তৎকালীন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলয় কেন্দ্রীক হিসেবে পরিচালিত হত। কিন্তু মুহাম্মদ গিয়াসউদ্দিন জেলা বিএনপির শীর্ষ পদের ইতি ঘটলে ফতুল্লা থানা বিএনপির নেতারা নতুন অভিভাবক হিসেবে জাহির করে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদকে।
এতে করে স্বাভাবিক ভাবে বুঝা যাচ্ছে ফতুল্লা থানা বিএনপির কমিটি সহসাই ভাঙবে না। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন থানা ও উপজেলার ইউনিট কমিটিগুলো রাজনৈতিক নানা সমীকরণের কারণে মেয়াদোত্তীর্ণ হলেও সহসাই নেতৃত্বের পরিবর্তন ঘটবে না।


