Logo
Logo
×

রাজনীতি

বিএনপির অঙ্গসংগঠনে পরিবর্তনের হাওয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ এএম

বিএনপির অঙ্গসংগঠনে পরিবর্তনের হাওয়া

বিএনপির অঙ্গসংগঠনে পরিবর্তনের হাওয়া

Swapno



নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বিএনপির অঙ্গসংগঠনের  কমিটিগুলো পরিবর্তনের আভাস চলমান রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটিগুলোর ব্যাপারে কেন্দ্রীয় নেতারা খুঁজ খবর নিচ্ছেন। এছাড়া নেতৃত্ব প্রত্যাশী নেতারাও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করছেন। সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠনে প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান রয়েছে। সেই সাথে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি পাইপলাইনে রয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠন নিয়ে আলোচনা চলমান রয়েছে।


কারণ জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতারা মূলদলে পদপ্রত্যাশী হতে যাচ্ছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকদলের কমিটি দীর্ঘদিন ধরে নেতৃত্ব শ্রমিকদলের রাজনীতিকে নারায়ণগঞ্জে শক্তিশালী সংগঠনে রূপ দিতে পারেন। সেই সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকদলের নেতারা ইতিমধ্যেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে গ্রেফতারও হয়েছিলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষকদলের কমিটির নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে।


এছাড়া সংগঠন পরিচালনায় ব্যাপক বিশৃঙ্খলা রয়েছে এবং নেতৃত্বেরও দুর্বলতা রয়েছে। যার কারণে শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষকদলের কমিটির পরিবর্তনের আভাস রয়েছে। এদিকে অঙ্গসংগঠনগুলো নেতৃত্বের পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে সংগঠন পরিচালনায় ব্যর্থতা এবং সংগঠনে গুরু দায়িত্বে থেকে বিভিন্ন অপকর্মে জর্জরিত হয়ে সংগঠনকে বিতর্কিত করছেন। এছাড়া দীর্ঘদিন নেতৃত্বে থেকে পদ আঁকড়ে ধরে রেখেও ইউনিট কমিটি গঠনের একাধিবার উদ্যোগ নিয়েও কমিটি গঠন করতে পারেননি।


অপরদিকে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে অঙ্গসংগঠনের নেতাদের অপকর্মের কারণে বরাবরই বিতর্কিত হতে হচ্ছে বিএনপিকে। যার আলোকেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দ্রুতই কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের অঙ্গসংগঠনের কমিটিগুলো শীঘ্রই মেরামতের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন