নারায়ণগঞ্জে বিএনপি’র প্রধান তিনটি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও মহানগরের কমিটি খুব শীঘ্রই ঢেলে সাজানো হযে বলে জানান দলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দলটির তৃনমুল নেতা কর্মীদের অভিযোগ সহযোগি সংগঠনের শক্তিশালী করার বিষয়ে নজর নেই। কেননা মেয়াদোত্তীর্ণ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন্রে তেমন কোন তৎপরতা নেই। এছাড়া জেলা মহানগর ছাত্রদলের কমিটি ভেঙে নতুন করে কমিটি কবে হবে তা জানেন না সম্ভাব্য পদ প্রত্যাশীরা। তাই দলীয় নেতাকর্মীদের মাঝে বলাবলি হচ্ছে বিএনপির সহযোগি সংগঠন নিয়ে নেতাকর্মীদের তেমন কোন তৎপরতা নেই।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অনেকদিন আগে। তাই এ দুটি কমিটির নতুন করে গঠনের সিদ্ধান্ত নেয়ার কথা জানালেও তেমন কোন তৎপরতা নেই। তাছাড়া বর্তমানে যারা কমিটির দায়িত্বে রয়েছে তারা কমিটিকে আকরে ধরে রাখার জন্য কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রেখে যাচ্ছেন। তাছাড়া মেয়াদকালে নারায়ণগঞ্জ জেলা যুবদল তিনজনের কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেনি আর মহানগর যুবদল ৫১ সদস্যের আহবায়ক কমিটি করতে পারলেও একটিও ইউনিট কমিটি দিতে পারেনি। তাই তাদের প্রতি আর আস্থা রাখছে না স্থানীয় নেতাকর্মী।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিরও মেয়াদ শেষ হয়ে গেছে। তাছাড়া এ দুটি কমিটির বিরুদ্ধে ৫ আগস্টের পর ব্যাপক অভিযোগ জমা পড়েছে কেন্দ্রে। তাই দ্রুত সময়ের মধ্যে এ দুটি কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করার দাবী জানালেও নেতৃবৃন্দের সেদিকে তেমন নজর নেই।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। পাশাপাশি জেলার আওতাধীন সকল উপজেলা, থানা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়। সেই থেকে এখন পর্যন্ত কমিটি নেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের। তবে আশার কথা হচ্ছে খুব শীঘ্রই এ দুটি কমিটি ঘোষণা করা হতে পারে। কিন্তু আশা জাগলেও তেমন কোন নজর না থাকায় হতাশা থেকে ফিরতে পারছে না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএনপি ক্ষমতায় আসলেও দলীয় ভাবে নিজেদের সহযোগি সংগঠনকে শক্তিশালী করার বেপারে সাংগঠনিক ভাবে তেমন তৎপরতা নেই। আর এজন্য পদ প্রত্যাশী নেতাকর্মীরা অনেকে হতাশ হয়ে রয়েছে। এছাড়া দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী না হলে তাদেরও পালিয়ে থাকা আওয়ামী লীগের মত সংগঠন দুর্বল হয়ে পড়বে। আর এতে করে বিএনপিকেও মাশুল দিতে হতে পারে।


