Logo
Logo
×

রাজনীতি

উপজেলা পরিষদ ভাঙলে কপাল পুড়ছে যাদের

Icon

এম মাহমুদ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

উপজেলা পরিষদ ভাঙলে কপাল পুড়ছে যাদের
Swapno

স্থানীয় সরকার কাঠামোর গুরুত্বপূর্ণ স্তর উপজেলা পরিষদের বিদ্যমান কাঠামোকে ঘিরে দ্বিধায় রয়েছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে বর্তমান কাঠামোর আওতায় উপজেলা পরিষদ ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে তেমন আগ্রহ নেই। বিএনপির একাধিক নীতি নির্ধারক ও মন্ত্রীদের অবস্থান থেকে এমনটাই ইঙ্গিত এসেছে। এদিকে ধীরে ধীরে স্থানীয় পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীরা প্রচার প্রচাণার ধীরে ধীরে অগ্রসর হলে এমন ইঙ্গিতে স্থির হয়ে গিয়েছেন উপজেলা নির্বাচনে অংশ নেতা চাওয়া রাজনীতিবীদরা।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা এবং রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চলমান রেখেছিলেন। এরমধ্যে আড়াইহাজার,বন্দর,সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। পরিস্থিতি বিভেচনা করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছেছিলেন। সেই সাথে ১১দলীয় জোটের উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের নামও অনেকটা চূড়ান্ত করেছিলেন। অপরদিকে রূপগঞ্জ উপজেলায় বিএনপি থেকে উপজেলার চেয়ারম্যান প্রার্থী হতে চাওয়া গোলাম ফারুক খোকন এবং মাহফুজুর রহমান হুমায়ন বিভিন্ন ভাবে প্রচার প্রচারণায় চালাচ্ছিলেন। এরমধ্যে সোনারগাঁ উপজেলার বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চাওয়া আল মুজাহিদ মল্লিক,মোস্তফিজুর রহমান মামুন, কাজী নজরুল ইসলাম টিটু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


পাশাপাশি এনসিপি থেকে সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হতে চাওয়া তুহিন মাহমুদ উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে গণসংযোগ বিভিন্ন প্রচারণামূলক কর্মকান্ড অব্যাহত রেখেছিলেন। এরইমধ্যে বিএনপি থেকে উপজেলা পরিষদ সিস্টেম না রাখার একটি ইঙ্গিত আসে এতে করেই স্থবির হয়ে যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণামূলক সকল কর্মকান্ড। এদিকে এসকল বিএনপি এবং অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে অনেকেই জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দলীয় নীতি নির্ধারকের ইশারায় আশ্বস্ত হয়ে উপজেলা পরিষদের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে উপজেলা পরিষদ সিস্টেমই থাকছে না এমনটা ইঙ্গিত আসছে।


এদিকে এসকল চেয়ারম্যান প্রার্থীদের দাবি আমাদের শ্রেণীর নেতাদের এখন ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করার অবস্থা নেই। সেই সাথে আমরা পৌর বাসিন্দাও নই আমাদের পৌর নির্বাচনের মাধ্যমে মেয়র পদ নিয়ে সম্মানজনক চেয়ারে থাকব। এখনো যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবেই অনড় রয়েছি। এতে করে স্বাভাবিক ভাবেই বলা যাচ্ছে উপজেলা পরিষদ সিস্টেম না থাকলে কপাল পুড়বে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের। এদিকে তৎকালীন বিএনপির সরকার আমলেও উপজেলা পরিষদ সিস্টেম বাতিল করা হয়েছিল।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন