Logo
Logo
×

রাজনীতি

কলেজ কমিটিতে চলছে না.গঞ্জ ছাত্রদল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

কলেজ কমিটিতে চলছে না.গঞ্জ ছাত্রদল
Swapno

যোগ্য নেতৃত্ব না থাকায় গত দুই বছর ধরেই বিলুপ্ত অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল। তাছাড়া ক্ষমতাসীন দল হিসেবে বিএনপি থাকলে ও ছাত্রদলের ভবিষ্যৎ নিয়ে নেই কোন পরিকল্পনা। ইতিমধ্যে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি না থাকায় বর্তমানে কলেজ কমিটির উপর ভর করেই চলছে ছাত্রদল। বর্তমানে যোগ্যতা সম্পূর্ণ থাকায় কেন্দ্রীয় ছাত্রদলের স্বাক্ষরে জেলার ১৬টি কলেজ ও মাদরাসার কমিটির উপর ভর করেই বিএনপির দলীয় কর্মসূচি পালন করছে ছাত্রদল। তাছাড়া বর্তমানে নেতাকর্মীরা বলছে, বিভিন্ন অপকর্ম ও বিশৃঙ্খলায় কি নারায়ণগঞ্জে ছাত্রদলের রাজনীতি কলেজ কমিটিতেই সীমাবদ্ধ করে রাখা হলো।



এদিকে গত বছরের (১০ জুলাই) বিএনপির ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটির অনুমোদনে  নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজসহ জেলার ১৬টি কলেজ ও মাদরাসার নতুন কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কমিটিগুলো হলো: নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, সিদ্ধিরগঞ্জের সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার এমডব্লিউ কলেজ, বন্দর উপজেলার সরকারি কদম রসুল কলেজ, সোনারগাঁ উপজেলার সোনারগাঁও সরকারি কলেজ, হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রী কলেজ, আড়াউহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজ, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রী কলেজ, কৃষি প্রশিক্ষণ ইন্সস্টিটিউট, হাজী বেলায়েত হোসেন কলেজ, রূপগঞ্জ উপজেলার পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, মর্তুজাবাদ দারুল উলুম ফাজিল মাদরাসা, বেলদী দারুল হাদিস ফাজিল মাদরাসা, মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা, সরকারি মুড়াপাড়া কলেজ, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। যাকে ঘিরে কমিটি না থাকায় কলেজ কমিটিতেই চলছে ছাত্রদলের রাজনীতি। ইতোমধ্যে জেলা ও মহানগর কমিটি আনতে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন জেলা ও মহানগর ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা। কিন্তু নিয়মিত কমিটি আসছে-দিচ্ছি বললেও এখনো কমিটি না হওয়ায় বেড়েছে ক্ষোভ-হতাশা। তাছাড়া ও জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠনের দুই বছর পেরিয়ে যেতেই তারা নানা অপকর্মের সাথে লিপ্ত হয়ে পরেছেন। জানা গেছে, জেলা ও মহানগর ছাত্রদলের দুইটি কমিটির বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ বার বারই বিভিন্ন অনলাইন ও পত্রিকার হেডলাইন হয়ে আসছে। ছাত্র রাজনীতি একটি পবিত্র সংগঠন। এই সংগঠন থেকেই কিন্তু আওয়ামী লীগ বা বিএনপিরসহ বিভিন্ন দলের বড় বড় নেতারা উঠে আসে। আর এই সংগঠন থেকে যদি নানাভাবে অর্থ কেলেঙ্কারী ও দলের দূর সময়ে সকল আন্দোলন থেকে পিছপা থাকা হয়। তাহলে এদের দ্বারা মূল সংগঠনের রাজনীতির কথা প্রশ্নই উঠে না।



সূত্র মতে, গত বছরের ২৬ জানুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করা হয়েছিলো কমিটিতে আরও আছেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি সাগর সিদ্দিকী, আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক মো.জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আবু তাহের রিফাত ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। কমিটির গঠনের পর থেকেই দেখা মিলেছে জেলা ছাত্রদলে বিভক্তের ছাপ। যা মাঝখান দিয়ে একটু ঠিক হলে ও বর্তমানে এখন ও ইউনিট কমিটি নিয়ে সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্য যে বিভক্ত সৃষ্টি হয়েছে তা বর্তমানে সকলেই জানেন। তাদের বিভক্তের কারণে জেলা ছাত্রদলের রাজনীতি বিনষ্ট হচ্ছে ও সকল ইউনিট কমিটি গঠনে এখনো পিছিয়ে আছে জেলা ছাত্রদল। তাছাড়া তারা তাদের কমিটি ও পূর্ণাঙ্গ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এদিকে তাদের নিজস্ব ঝগড়ায় বর্তমানে আন্দোলনের বাহিরে জেলা ছাত্রদল।


অপরদিকে একই দিনে গত বছরের ২৬ জানুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে রাহিদ ইসতিয়াক সিকদারকে। কমিটিতে আরো আছেন- সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। এই কমিটি গঠনের পরপরই মহানগর ছাত্রদলে একের পর এক কর্মসূচিতে চমকপ্রদ শোডাউন করেছেন যা নিয়ে রীতিমত নানা আলোচনা ছিলেন শহরে। কিন্তু গত ২৮ অক্টোবরের পর থেকে মহানগর ছাত্রদলের রাজনীতি স্থবিরতা লক্ষ্য করা গেছে। বর্তমানে ধীরে ধীরে রাজপথ থেকে নিষ্ক্রিয় হয়েছেন মহানগর ছাত্রদল।


এদিকে তারা ইউনিট কমিটি গঠনে সক্ষম হলে ও যোগ্য তাদের দিয়ে কমিটি না হওয়ায় ইউনিট কমিটি ও নানা অর্থ কেলেঙ্কারী বিষয় নিয়ে বিতর্কিত হয়ে পড়েছেন মহানগর ছাত্রদলের রাজনীতি। বর্তমানে কলেজ কমিটিতেই সীমাবদ্ধ হয়ে পরেছে ছাত্রদল, দেওয়া হচ্ছে না মূল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন