Logo
Logo
×

রাজনীতি

আশায় বুক বেঁধে আছেন বিএনপির বহিষ্কৃতরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

আশায় বুক বেঁধে আছেন  বিএনপির বহিষ্কৃতরা
Swapno

 ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি বহিষ্কার করেছিলেন নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের। বহিষ্কৃতদের মধ্যে অধিকাংশই সাবেক সংসদ সদস্য ছিলেন। এদিকে ইতিমধ্যেই জাতীয় নির্বাচনে স্বতন্ত্র নির্বাচনে অংশ নেয়া নারায়ণগঞ্জের অপর আরেক বিএনপি নেতা দুলাল হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তবে দুলালের বহিষ্কার আদেশ প্রত্যাহারে আশায় বুক বাঁধছেন বহিষ্কৃতরা।


সূত্র বলছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনেই মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। এদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনে আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৪ আসনে শাহ আলম, মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ মুহাম্মদ গিয়াসউদ্দিন, রেজাউল করিম। এদিকে তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়া বিএনপির তাৎক্ষণিক তাদের বহিষ্কার করেন। জাতীয় নির্বাচনের পর বহিষ্কৃতদের আবারও দলে ফেরার সুযোগ নিয়ে কোন প্রকার আলোচনা না থাকলেও গত ২৪এপ্রিল ইসাক সরকার বিএনপির রাজনীতিতে ফিরতে না পারায় এনসিপিতে যোগদান। এরইমধ্যে নারায়ণগঞ্জের বহিষ্কৃতদের মধ্য থেকে নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র নির্বাচনে অংশ নেয়া দুলাল হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছেন। কিন্তু দুলাল হোসেনের কিছুদিন স্বতন্ত্র প্রার্থী হয়ে থাকলেও ভোটের মাঠে না নামায় এবং দলীয় প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়াকে ধানের শীষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে যাওয়ায় হয়ত দুলাল হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।



এদিকে নারায়ণগঞ্জ-২ আসনে আতাউর রহমান আঙ্গুর,নারায়ণগঞ্জ-৪ আসনে শাহ আলম, মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ আসনে মুহাম্মদ গিয়াসউদ্দিন, রেজাউল করিম ভোটের লড়াই শেষে লজ্জাজনক হার মানতে হয়েছিল। এদের মধ্যে নিশ্চিত পরাজয় জেনে ভোটের ফলাফলের কয়েক ঘন্টা আগে ভোট বর্জন করে নির্বাচন থেকে সড়ে গিয়েছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম। এদিকে দুলাল হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় আশায় বুক বাঁধছেন বহিষ্কৃত সাবেক বিএনপি নেতারা। এদিকে এসকল নেতাদের ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন বিএনপির পক্ষ থেকে তাদের দলে ফিরিয়ে না নিলে অন্য দলের রাজনীতি অথবা রাজনীতিতে না ফেরারও ইচ্ছে রয়েছে এসকল নেতাদের। যার কারণে বহিষ্কৃত সাবেক বিএনপি নেতারা বিএনপির সিদ্ধান্তের আশায় বুক বেঁধে আছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন