না.গঞ্জে রিফাইন্ড আ.লীগের নেতৃত্বে থাকবে যারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
না.গঞ্জে রিফাইন্ড আ.লীগের নেতৃত্বে থাকবে যারা
রিফাইন্ড শব্দের অর্থ পরিশোধিত। এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ রিফাইন্ড শব্দটিকে ফিরে আসার মূল প্রতিপাদ্য হিসেবে ধার করিয়ে ফের পরিশোধিত হয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার মহাপরিকল্পনায় রয়েছে। তবে নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ পরিশোধিত হয়ে ফেরার নেপথ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কলঙ্কিত নেতারা। এদিকে আওয়ামীলীগ শাসন আমলে কলঙ্কিত নেতারা সম্পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেই প্রযোজ্য হলেও এবার পরিশোধিত হয়ে নেতৃত্বে ফিরছে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর অঞ্চলে আওয়ামীলীগের রাজনীতিকে পরিবারতান্ত্রিক নিয়ন্ত্রেণের মধ্যে দিয়ে জিম্মি হয়ে পড়েছিল। বিনিময়ে আওয়ামীলীগ বরাবরই সাংগঠনিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু আওয়ামীলীগের পরিশোধিত প্লানে এবার পরিবারতান্ত্রিক নিয়ন্ত্রেণের জনক সরাসরি প্রতক্ষ ও পরোক্ষভাবে আওয়ামীলীগের সাংগঠনিক রাজনীতিতে দায়িত্ব দেয়া হচ্ছে। সূত্র নিশ্চিত করেছে যে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর অঞ্চলে আওয়ামীলীগের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন কলঙ্কিত ওসমান পরিবার। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার গুরত্বপূর্ণ এলাকা রূপগঞ্জ,আড়াইহাজারের প্রভাবশালী সংসদের পরিবারের সদস্যরা তৎকালীন সময়ে আওয়ামীলীগের নিয়ন্ত্রেকের ভূমিকায় ছিলেন।
এদিকে বিগত সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বন্দর,সোনারগাঁ,ফতুল্লা,সদর,সি
অপরদিকে আড়াইহাজারের সাবেক এমপি বাবু পরিবারতান্ত্রিক রাজনীতিতে মগ্ন হয়ে নিজের ভাই এবং স্ত্রীকে স্বজনপ্রীতির মাধ্যমে সরকারী দপ্তরের উচ্চপদস্থ পদে আড়াইহাজারেই পদায়ন করেছিলেন এবং ভাই জনপ্রতিনিধি করে আড়াইহাজারে আওয়ামীলীগের রাজনীতিকে কুক্ষিগত করতে চেয়েছিলেন। তবে বর্তমানে নজরুল ইসলাম বাবুকেই নিয়ন্ত্রণের রাজনীতি থেকে বের করে আড়াইহাজার ব্যতীত পুরো নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে এবং পরিশোধিত আওয়ামীলীগের দায়ভার দিচ্ছেন আওয়ামীলীগ।
এদিকে বন্দর,সোনারগাঁ,ফতুল্লা,সদর,সি
এসকল কারণে সরাসরি পরিবারতন্ত্রের প্রভাবে পরিশোধিত আওয়ামীলীগে থাকছে না পরিবারতন্ত্র কায়েম করতে হলে সরাসরি নেতৃত্বের মাধ্যমে কায়েম করতে হবে। যার কারণে স্বাভাবিক ভাবেই বুঝা যাচ্ছে না’গঞ্জে রিফাইন্ড আওয়ামীলীগে নেতৃত্বে থাকবেন কারা। সেই সাথে না’গঞ্জে রিফাইন্ড আওয়ামীলীগের মুর্খ্য ভূমিকায় থাকছেন শামীম ওসমান এবং তার পরিবার থেকে পুত্র অয়ন ওসমান ও আজমেরী ওসমান এবং জেলায় অন্যতম নেতৃত্বে থাকবেন সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ও রূপগঞ্জের সাবেক এমপি গাজী পুত্র পাপ্পা গাজী।


