কর্মীদের অপকর্মে সুযোগ নিচ্ছে বিরোধী দল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
কর্মীদের অপকর্মে সুযোগ নিচ্ছে বিরোধী দল
ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপির সরকার গঠনের পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন নারায়ণগঞ্জ বিএনপির ও সহযোগী সংগঠন। এরমধ্যে উল্লেখযোগ্য কিছু নৃশংস আলোচিত ঘটনায় সরাসরি সম্পৃক্ততা থাকায় নারায়ণগঞ্জে সর্বত্র আলোচিত হয়েছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবকদল। এদিকে প্রতিনিয়ত বিএনপির অপকর্মের প্রতিবাদ জনমনে বিএনপির নেতাকর্মীদের অপকর্মের প্রতিচ্ছবি তুলে ধরার মাধ্যমে সুযোগ নিচ্ছে বিরোধীদলগুলো।
সূত্র বলছে, এনায়েতনগরের হরিহরপাড়া এলাকার বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেডের ঝুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই পঞ্চবাটী চাঁদনী হাউজিংয়ে এই সংঘর্ষ ঘটে। এদিকে ঝুট নিয়ে বিএনপির দুই সহযোগী সংগঠনের সংঘর্ষে গুলিবর্ষণে গুলিবিদ্ধ হন রাকিব এবং ইমরান দুজন। তারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ বহিষ্কার করা হয়। অপরদিকে এই জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে প্রধান আসামী করে মামলা করা এই মামলায় তিনজনে গ্রেফতারও করা হয়েছে। অপরদিকে ফতুল্লার ইসদাইর এলাকায় মাহফুজুর রহমান শুভ (২১) নামে এক যুবককে অপহরণের পর হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়। শুভ পূর্ব ইসদাইরের ঝুট ব্যবসায়ী মো. সোহেলের ছেলে। গত ২৯ মার্চ অপহরণের পরদিন রূপগঞ্জের কালাদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ৫এপ্রিল শুভর লাশ শনাক্তের পর স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানা পলাতক রয়েছেন।
স্থানীয়দের মতে, একের পর এক সহিংস ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় বিএনপির অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে বিএনপির অপকর্ম নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন তুলছেন,বিরোধী রাজনৈতিকদল ১১ দলীয় জোটের নেতারা প্রতিনিয়ত বিএনপি নেতাদের অপকর্ম নিয়ে মুখ খুলছেন। সেই সাথে বিএনপিকে নিয়ে কঠোর সমালোচনার মাধ্যমে তাদের অপকর্মের প্রতিচ্ছবি জনসাধারণের মধ্যে ফুঁটিয়ে তোলার মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন। সেই সাথে এই মনোবল থেকেই ১১দলীয় জোটের নেতারা বিএনপি সরকারের পতনের ডাকের হুক্কার দিচ্ছেন।


