Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের উস্কানিতে হকার ইস্যুতে ব্যর্থ হন আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

শামীম ওসমানের উস্কানিতে  হকার ইস্যুতে ব্যর্থ হন আইভী

শামীম ওসমানের উস্কানিতে হকার ইস্যুতে ব্যর্থ হন আইভী

Swapno

নারায়ণগঞ্জ শহরে ফুটপাত দখল ও হকার সমস্যাকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে নানা বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন। একই সাথে হকার সমস্যা নগরবাসির জন্য অভিশাপে পরিনত হয়েছে। সমাধানের চেয়ে বিষয়টি নিয়ে রাজনীতিই হয়েছে বেশি। ফলে, এ নিয়ে একাধিকবার সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটলেও ফুটপাতে নির্বিঘ্নে হাঁটার স্বস্তি পাননি নগরবাসী। তবে এবার সর্বময় মহলকে নিয়ে ভিন্ন আঙ্গিকে হকার উচ্ছেদ নারায়ণগঞ্জ ছাড়িয়ে আলোচিত হয়েছে সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।


তার সাথে থেকেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাড. আবুল কালাম। এছাড়া নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী মহল, সুশিল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে হকার উচ্ছেদ করে প্রশংসায় ভাসছে নাসিক প্রশাসক সাখাওয়াত। তবে সাখাওয়াত পেরে দেখালেও ২১ বছর মেয়রের চেয়ারে থেকে হকার উচ্ছেদ করতে পারে নাই আইভী।    দীর্ঘ দিন পরে হলেও হকার উচ্ছেদ হওয়ায় তা যেন স্থায়ী ভাবে বজায় থাকে নাসিক প্রশাসকের কাছে সেই দাবী সর্বময় মহলের।


কেননা নারায়ণগঞ্জ শহরের বাসিন্দারা দখলদার হকার আর অটো ইজিবাইক চালকদের হাতে জিম্মি। ফুটপাতজুড়ে হকারদের দখল, অন্যদিকে সড়কে ইজিবাইক ও অবৈধ  পরিবহনের দখলে। আর এতে করে যান চলাচলে নিত্যদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। কিন্তু এবার ভিন্ন আঙ্গিকে নগরবাসি থেকে শুরু সর্বময় মহলকে নিয়ে হকার উচ্ছেদ করা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। নির্ভিগ্নে চলাচল করতে পারে।
অন্যদিকে সাবেক মেয়র আইভী হকারদের উচ্ছেদে একাধিকবার ঘোষনা দিয়ে তা করে দেখাতে পারেন নাই। কেননা তখন হকার উচ্ছেদে প্রধান বাধা ছিলেন খোদ আইভীর দলের সাবেক এমপি শামীম ওসমান। সকলেই জানতে শামীম ওসমানের বাহিনীর কারনে আইভী হকার উচ্ছেদ করতে পারে নাই।  


তাছাড়া পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত দল আওয়ামী শাষনামলে সাবেক মেয়র আইভি যখন হকার উচ্ছেদে মাঠে নামেন তখন তারই দলের সাবেক সাংসদ গডফাদার খ্যাত শামীম ওসমান বাধা হয়ে দাড়ায়। তখক হকার নিয়ে দুই ভাই বোনের মাঝে সংঘর্ষ পর্যন্ত বাধে। বিগত সময়ে শামীম ওসমানের খলিফা জাকিরুল আলম হকারদের শেল্টার দিতেন।


হকার উচ্ছেদের ঘটনা নতুন কোনো বিষয় নয়। ২০১৮ সালের ১৬ জানুয়ারি এ সড়ক থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলার ঘটনাও ঘটে। হামলায় নেতৃত্ব দেন সেই সময়কার আওয়ামী লীগের এমপি শামীম ওসমান। ওইদিন আইভী ছাড়াও সাংবাদিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতাসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। এরপর স্থায়ীভাবে হকারমুক্ত করা সম্ভব হয়নি বঙ্গবন্ধু সড়ক। তবে এবার হয়ত নাসিক প্রশাসক সাখাওয়াতের হাত ধরে দখলদার হকারদের থেকে নগরবাসি মুক্তি পেতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন