দল ছাড়া যে যত বড় মন্ত্রী, এমপি ও প্রশাসক হোক সব মূল্যহীন : টিপু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
দল ছাড়া যে যত বড় মন্ত্রী, এমপি ও প্রশাসক হোক সব মূল্যহীন : টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, দল ও দলের নেতাকর্মীরা না থাকলে কোনো মন্ত্রী, এমপি বা প্রশাসকের মূল্য নেই। শনিবার (১১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, “যে যত বড় মন্ত্রী, এমপি ও প্রশাসক হোক, দল ও দলের নেতাকর্মীরা না থাকলে মন্ত্রী, এমপি ও প্রশাসকের কোনো মূল্য নেই। দল দিয়ে মন্ত্রী, এমপি ও প্রশাসক হয়, মন্ত্রী, এমপি ও প্রশাসক দিয়ে দল নয়। যারা দলকে বাদ দিয়ে ও দলের নেতাকর্মীদের ছোট করে কথা বলে, দল ক্ষমতায় না এলে কারও মন্ত্রী, এমপি বা প্রশাসক হওয়া লাগত না। দলের ও দলের নেতাকর্মীদের বদৌলতে মন্ত্রী, এমপি ও প্রশাসক হয়ে যারা দলকে স্বীকার করতে চায় না, তারা দলের হতে পারে না। ওরা দলের ভেতরে গুপ্ত চোর।”


