Logo
Logo
×

রাজনীতি

এমপি আল আমিনের সামনে পাঁচ চ্যালেঞ্জ

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

এমপি আল আমিনের সামনে পাঁচ চ্যালেঞ্জ

এমপি আল আমিনের সামনে পাঁচ চ্যালেঞ্জ

Swapno



# ফতুল্লাকে বউয়ের মত সাজানোর ঘোষণা দিয়ে প্রতারণা করে শামীম ওসমান
# মাদক, ঝুট সেক্টর, ভুমিদস্যুতা নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বিরাজমান


পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান ও তার সাঙ্গপাঙ্গরাও পালিয়ে রয়েছে। অথচ যখন ক্ষমতায় ছিলেন তখন ফতুল্লাকে নতুন বউয়ের মত সাজানোর ঘোষনা দিয়ে জনগণের সাথে প্রতারনা করেছেন তিনি। কিন্তু জুলাই আন্দোলনের পরে ২০২৬ সনের নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর নারায়ণগঞ্জ-৪ আসনের নতুন তরুন সংসদ সদস্য আল আমিনের কাছে মানুষ অনেক  প্রত্যাশা বেড়েছে। কিন্তু প্রশ্ন নানা অপরাধীদের অপরাধের কারনে অপরাধ জোন হিসেবে চিহ্নিত।


তাছাড়া নির্বাচনের আগে নতুন এমপি আল আমিন মানুষের কাছে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তা বাস্তবায়নে এমপি আল আমিনের সাম ৫ চ্যালেঞ্জে পড়তে হবে। আর তা অতিক্রম করা তার পক্ষে অনেক কঠিন হয়ে পড়বে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।


খোঁজ নিয়ে জানাযায়, ফতুল্লার মানুষ বিগত সময়ে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের শাসন আমলে শামীম ওসমানের গুন্ডা বাহিনী নানা অপরাধ জোন হিসেবে পরিচিত করেছে নারায়ণগঞ্জকে। কেননা শামীম ওসমানকে সন্ত্রাসীদের গডফাদার বলাহত। তার সন্ত্রাসী বাহিনী ফতুল্লায় অপরাধের স্বর্গরাজত্ব কায়েম করেছে। মাদককাড়বাড়ি, ভুমিদস্যুতা, চাদাঁবাজি,চোরাই তেল চক্র, ব্যাবসয় ঝুট সিন্ডিকেটে অপরাধ চালিয়েছে।


এছাড়া ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে কার্যত কোন কাজ করেন নাই। কিন্তু সচেতন মহলের মতে চাপাঁবাজিতে শামীম ওসমান খুব পটু ছিলেন। তাদের পতনের পরে এই সব কিছু অপরাধ হাত বদল হয়ে বিএনপি কিছু নেতাদের শেল্টারে সকল অপর্ধা চলমান রয়েছে। যার জন্য বর্তমান এমপি আল আমিনের পক্ষে ফতুল্লার উন্নয়নে কাজ করা চ্যালেঞ্জিং হয়ে দাড়িয়েছে।


এদিকে নতুন প্রত্যাশার স্বপ্ন নিয়ে নারায়ণগঞ্জের এই অপরাধ জোন কে ইতিবাচক পরিবর্তন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশা পাশি সুন্দর ফতুল্লা গড়ে তুলতে চান। কিন্তু প্রশ্ন উঠেছে এমপি হয়েই আল আমিন ব্যবসায়ীদের থেকে হোচট খান। তার মাঝে এই গুরুত্বপুর্ন অপরাধ সহ ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে কাজ করতে গেলে ৫টি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাকে। আর ৫টি চ্যালেঞ্জকে মুকাবেলা করে তিনি কতটুকু জনগণের প্রত্যশ্ াএবং নির্বাচনে তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।


এমপি আল আমিনের জন্য পাঁচটি চ্যালেঞ্জ গুলোর মাঝে  নিরাপত্তা চ্যালেঞ্জ: সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ার চ্যালেঞ্জ। এছাড়া পরিবেশগত সমস্যা: ফতুল্লা এলাকায় বায়ু দূষণ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া ঠেকানো। এছাড়া ফতুল্লাবাসির জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধা নিরসন। স্বাধীনতার পরে আজ পর্যন্ত ফতুল্লাবাসির জলাবদ্ধতার সমস্যা কেউ করেন নাই।


নির্বাচন আসলেই এমপি প্রার্থী বড় বড়  আশ্বাস দিতেন। নির্বাচনের পরে তা ভুলে গিয়ে নিজেদের আখের গোছাতেন ঠিকই। কিন্তু বর্তমান এমপি আল আমিনও কি সেই পথে হাটবেন কি তা নিয়ে প্রশ্ন তৈরী হয়েছে স্থানীয়দের মাঝে। কেননা এমপি হওয়ার এখনো তার তেমন কোন পদক্ষেপ দৃশ্যমান দেখা যায় নাই বলে জানান ফতুল্লাবাসি।  এই শিল্পাঞ্চলে নির্বাচনী সমীকরণ সবসময়ই পরিবর্তনশীল, যা প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ।


রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে আরোচনা হচ্ছে বিগত সময়ের এমপি শামীম ওসমানের মত বর্তমান এমপিও কি ফতুল্লাবাসির ভাগ্যের পরিবর্তন না করেনিজের ভাগ্যের পরিবর্তন করবেন।


খোজ নিয়ে জানাযায়, সামনেই বুৃষ্টির দিন চলে আসছে। আর এই বৃষ্টির সৃজনে ফতুল্লা পানিতে ডুবে তাকে। তার মাঝে ফতুল্লার লালপুর, পোষাপুকুর পাড়, দাপা, কাইমপুর, ফতুল্লা ডি আইটি মাঠ সংলগ্ম জালাল হাজী রোড সারা বছর জুরে পানিতে ডুবে থাকে। বর্ষাকাল আসলে এই এলাকা গুলোতে নৌকা দিয়ে মানুষের চলাচল করতে হয়। সেই সাথে খোসপাচঁরা রোগ বালাইয়ের কোন শেষ নেই। এমনকি শিক্ষার্থীদের ময়লা যুক্ত পানি পাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়।


এনিয়ে ছাত্র ছাত্রী অভিভাবকদের ক্ষোভের শেষ নেই। মানুষের এই কষ্ট নিয়ে নতুন এমপির ভাবনা কি তা নিয়ে জানতে চান স্থানীয়রা। তবে নতুন এমপি তাদের এই কস্ট লাগব করে তা দুর করবেন সেই আশাবাদি এলাকাবাসি। ফতুল্লার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি চায়। নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আল আমিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভবপর হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন