Logo
Logo
×

রাজনীতি

সাগর প্রধানকে ঘিরে বাড়ছে ক্ষোভ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

সাগর প্রধানকে ঘিরে বাড়ছে ক্ষোভ

মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮নং ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটিতে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আরবায়ক সাগর প্রধানকে সভাপতির দায়িত্ব দেওয়ায় ক্ষোভ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতকার্মীরা। যাকে ঘিরে সিদ্ধিরগঞ্জে সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব।

এদিকে নাসিক প্রশাসককে সহায়তা করার লক্ষ্যে গত ২৫ মার্চ নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক ‘অফিস আদেশ' জারির মাধ্যমে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধানকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট ৮নং ওয়ার্ড প্রশাসক সহায়তা কমিটি ঘোষণা করা হয়। যা গত শুক্রবার বিকালে মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করার কথা থাকলে ও স্থানীয়দের ক্ষোভে তা আর হয়ে উঠেনি। এদিকে কমিটিকে ঘিরে জেলা বিএনপি কিংবা মহানগর বিএনপি নেতারা কোন কথা বলেনি যা নিয়ে উঠছে নানা প্রশ্ন। অথচ গতকাল হঠাৎ করে প্রশাসক সহায়তা কমিটির বিরুদ্ধে অবস্থান নেয় মহানগর যুবদলের কয়েকজন নেতাসহ স্থানীয় একাধিক নেতাকর্মীরা। যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। প্রশাসক সহায়তা কমিটিরতে যারা রয়েছেন তারা সকলেই বিএনপি ও যুবদলের নেতা হলে ও এখানে অযোগ্য হিসেবে দাবি করে ক্ষোভ জড়াচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।



এদিকে গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলর ও ওয়ার্ড সচিবের কার্যালয় অবরোধ করে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে রাখার কোনো কথা ছিল না। কথা ছিল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কমিটিতে রাখা হবে। অন্যদিকে সাগর প্রধান ও তার সমর্থকরা এলাকায় প্রচারণা চালাচ্ছে যে, তিনি ভারপ্রাপ্ত কাউন্সিলর এবং কাউন্সিলর কার্যালয় উদ্বোধন করবেন। তিনি তো কাউন্সিলর নন; কাউন্সিলর একজন জনপ্রতিনিধি এবং অনেক দায়িত্ব পালন করেন। পক্ষান্তরে এই কমিটির কাজ সীমিত। তা ছাড়া সকলেই মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে কমিটিতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যেসব ব্যক্তিরা বিএনপির ধানের শীষ প্রতীকের বিরোধীতা করে করেছেন সেইসব ব্যক্তিদের দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে প্রশাসক সহায়তা কমিটি গঠনের অভিযোগ করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মী ও আন্দোলনকারীরা।


তাদের অভিযোগ যদি কোন দল থেকেই কমিটি দেওয়া হলো তাহলে বিএনপির ত্যাগী কর্মীদের কেন পাশ কাটিয়ে রাখা হলো। জানা গেছে, ২৫ মার্চ বুধবার প্রশাসক সাখাওয়াত হোসেন খান সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটিতে সাগর প্রধানকে সভাপতি, সদস্য পদে দেলোয়ার হোসেন বাবুল, জাহাঙ্গীর আলম স্বাধীন, মঞ্জরুল আলম মুসা ও নুরুজ্জামানকে রাখা হয়েছে। যাদের একাধিকবার ধানের শীষের পক্ষে কাজ করার অনুরাধ জানালেও তারা ধানের শীষের পক্ষে কাজ করেননি। নির্বাচনের পূর্বে নিজেদের বহিষ্কার ঠেকাতে নামকাওয়াস্তে বিএনপির প্রার্থী মান্নানের গণসংযোগে ১০/১২জন নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন তারা তিনজন নেতা। একইসাথে ধানের শীষের বিরোধীতা করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দীন মন্তুও।


মন্তুর ঘনিষ্ঠ কর্মী মুসা ও নুরুজ্জামান। কৌশলগত কারনে মন্তু নিজের নাম সহায়তা কমিটিতে না দিয়ে নিজের কর্মী মুসা ও নুরুজ্জামানের নাম বসিয়েছেন। তা ছাড়া সাগর প্রধান মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সগর প্রধান মহানগর যুবদলের সাথেই দ্বন্দ্বে জড়িয়ে মহানগর যুবদলকে বিশৃঙ্খলায় পরিণত করেছেন। তারা কিভাবে সামাজিকসহ রাজনৈতিক কাজে  নাসিক প্রশাসককে সহায়তা করবেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। যাকে ঘিরে বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের স্থানীয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি দ্রুত এই কমিটি বিলুপ্ত করে এলাকার গন্যমান্য ও যোগ্য ব্যাক্তিদের দ্বারা কমিটি গঠন করা হোক। এমনটাই দাবি নাসিক প্রশাসককে জানিয়েছেন স্থানীয়রা।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন