শামীম ওসমানের মৃত্যুর সংবাদ, অতঃপর যা জানা গেল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান।
বিগত আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জ জুরে নানা অপকর্মের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে নাম উঠে আসে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান। যার বিশাল বাহিনী ছিল নারায়ণগঞ্জ জুড়ে। কিন্তু ২০২৪ সনের ৫ আগষ্টের পরে গডফাদার খ্যাত শামীম ওসমান সহ তার সাঙ্গ পাঙ্গরা পালিয়ে রয়েছে। সম্প্রতি হঠাৎ করে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’। যা নিয়ে নারায়ণগঞ্জের মানুষের মাঝে সর্বত্রে আলোচনা হচ্ছে। এছাড়া প্রশ্ন তৈরী হয়েছে আসলেই কি শামীম ওসমান মারা গেছেন। যার উত্তরে ফ্যাক্টচেক : রিউমার স্ক্রানার টিম অনুসন্ধান করে সঠিক তথ্য বের করেন।
ফ্যাক্টচেক : রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমানকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এ দাবিগুলো প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। শামীম ওসমানের ঘনিষ্ঠজনরা এমন তথ্যকে ভুয়া বলে দাবী করেন বলে জানান কয়েকজন ব্যক্তি।
পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সুতরাং শামীম ওসমান মারা গেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। উল্লেখ্য সাবেক এমপি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে চার বার এমপি নির্বাচিত হয়েছেন। এছাড়া এখানে তিনি বিশাল বাহিনী তৈরী বিগত রাজত্ব চালিয়েছে। ৫ আগষ্টের পর তার সেই রাজত্ব এক নিমিষেই শেষ হয়ে যায়। আর এখন শামীম ওসমান পলাতক রয়েছে। যদিও মাঝ খানে তাকে ভারতের নয়া দিল্লি, পরে ডুবাইয়ের একাধিক মার্কেটে গেছে এমন ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়।


