নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে আবারোও নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তাদের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাদের সহযোগী সংগঠন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করেছেন। আর এই কমিটি গঠনের মাধ্যমে এক প্রকার প্রকাশ্যেই নবগঠিত কমিটির নেতারা তাদের সমর্থকদের নিয়ে নিজ বাসভবন বা রাজনৈতিক এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় এবং ঈদ উপলক্ষে মিলনমেলা করেছেন। সেই সাথে নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের জনপ্রতিনিধিত্ব করা এবং চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ঈদকে কেন্দ্র করে এলাকায় ফিরে ফের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
অপরদিকে ঈদকে কেন্দ্র করে আওয়ামীলীগ সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলের পরিকল্পনা গ্রহণ করেছেন ইতিমধ্যে নারায়ণগঞ্জের কুখ্যাত আজমেরী ওসমানের সমর্থকরা ঝটিকা মিছিল করেছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি ঘোষনা করা হয়েছে। আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠন হওয়ার পর আওয়ামীলীগের কার্যক্রমে বিস্মিত রাজনৈতিক বোদ্ধামহল।
সূত্র বলছে, ঈদুল ফিতরের আগে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। সেখানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে রাখা হয়েছে সোনারগাঁয়ের উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারন সম্পাদক হয়েছেন নগরীর ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়ার বাসিন্দা নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর অন্যতম সমর্থক জামির হোসেন রনি। নারায়ণগঞ্জ মহানগরে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হয়েছেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি নগরীর ১২নং ওয়ার্ড চাষাড়ার মহানগর যুবলীগের সভাপতি সাজনুর আপন ভাগিনা মো: জুয়েল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নগরীর ১৬নং ওয়ার্ডের দেওভোগ এলাকার কায়কোবাদ রুবেল যিনি আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরের নিকট আত্মীয় এবং রুবেল সাবেক সিটি মেয়র আইভীর অন্যতম সমর্থক। এদিকে ঈদের আগে উক্ত কমিটির অনুমোদন দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটির সাথে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটিও অনুমোদন দেয়া হয়েছে।
এরমধ্যে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হন সামসু এবং সাধারণ সম্পাদক হন আসিফ আহমেদ আনিস। এদিকে স্বেচ্ছাসেবকলীগের কমিটিকে ঘিরে সাবেক সিটি মেয়র আইভীর বাড়িতে ঈদ মিলনমেলায় পরিণত করেন জেলা ও মহানগর কমিটির আইভী সমর্থক জামির হোসেন রনি ও কায়কোবাদ রুবেল। এদিকে সোনারগাঁয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম তার এলাকায় ফিরে ঈদ উপলক্ষ্যে নেতাকর্মীদের সাথে এক মিলন মেলায় পরিণত করেন। অপরদিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার আলোচিত সমালোচিত আওয়ামীলীগ নেতা সোহাগ রনি ঈদ উপলক্ষ্যে এলাকায় ফিরে ফের মোগরাপাড়া ইউপি নির্বাচনে ফের প্রার্থী হবার ইঙ্গিত দিয়ে গিয়েছেন। এদিকে শুধু সোনারগাঁয়েই নয় রূপগঞ্জ,আড়াইহাজার,বন্দর,সিদ্ধি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, অন্তঃবর্তীকালীন সরকার আওয়ামীলীগকে নিষিদ্ধ করেছিল। কিন্তু তারা কোন কার্যক্রম এখনই পরিচালনা করবেন এই এখতিয়ার নেই তারা যেতেতু নিষিদ্ধ সংগঠন। এছাড়া তাদের রাজনৈতিক ভাবেও আমাদের প্রতিরোধের কিছু নেই তারা যেহেতু নিষিদ্ধ সংগঠন কোন প্রকার বিশৃঙ্খলার চেষ্টার করলে এটা আমরা প্রতিহত করব। কিন্তু তারা যেহেতু নিষিদ্ধ সংগঠন হবার পরও কার্যক্রম করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন এবং সরকার ব্যবস্থা নিতে পারেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, ২০২৪ সালের ৫ই আগষ্ট জনবিরোধী কাজ করেই উৎখাত হয়েছিল আওয়ামীলীগ এবং নিষিদ্ধ সংগঠনেও পরিণত হয়েছেন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণের যে দুঃস্বপ্ন দেখছেন সেখানেও আওয়ামীলীগকে জনগণ প্রত্যাখান করবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কোন কমিটি করার এখতিয়ার নেই। তবে ডিসি এসপি সমস্ত প্রশাসনের কাছে দাবি রাখছি নিষিদ্ধ সংগঠনের অনেকেই হত্যা মামলাসহ ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


