নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ার পরই সিদ্ধিরগঞ্জে তার বিচরণ নেই বললেই চলে। এদিকে নির্বাচনকালীন সময়ে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ ভাই ভাই বলে ভোটারদের প্রতিশ্রুতি দিলেও বর্তমান সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা নিয়ে ব্যস্ত সময় পার করেন। এদিকে নির্বাচনের পর থেকেই বিএনপির সমর্থকদের মধ্যে বিভিন্ন সেক্টর দখল এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। এব্যাপারে বর্তমান এমপি সরাসরি কোন প্রকার পদক্ষেপ না নিলেও তার পিএস এবং বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে সমাধান করছেন। তারপরও তিনি সিদ্ধিরগঞ্জের মাটিতে পা রাখছেন না। এতে করে সিদ্ধিরগঞ্জ বিএনপির যে সকল নেতারা সাংসদ মান্নানের পক্ষে কাজ করেছেন তারাও হয়েছেন হতাশ। এদিকে সিদ্ধিরগঞ্জ এলাকায় নাগরিক বিভিন্ন সমস্যা দৃশ্যমান হলেও স্থানীয় প্রশাসন বা সিটি করপোরেশনের সাথে সমন্বয় করছেন না যার কারণে এক প্রকার ছন্নছাড়া অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সিদ্ধিরগঞ্জ থানা।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে আজহারুল ইসলাম মান্নান মনোনিত হওয়ার পর পরই বিএনপির দলীয় প্রার্থী বা বিএনপি বিরোধী শক্তির অবসান ঘটে। কেননা বিএনপির প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন দৌড়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন। এছাড়া বিএনপির প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন দৌড়ে ব্যর্থ হয়ে ধানের শীষ প্রতীকে আজহারুল ইসলাম মান্নান মনোনিত হওয়ার পর পরই বিরোধীতায় মেতে উঠেন। যার কারণে বর্তমান সাংসদ মান্নান সিদ্ধিরগঞ্জের এমপি হওয়ার পর নির্বাচনী এলাকা নিয়ে তেমন প্রতিক্রিয়া না থাকায় তারা কোন প্রকার প্রতিবাদ করতে পারছে না।
এদিকে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে আজহারুল ইসলাম মান্নানকে জয়ী করার লক্ষ্যে এক প্রকার প্রতিযোগীতায় নেমেছিলেন সিদ্ধিরগঞ্জ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরাও আজহারুল ইসলাম মান্নানকে জয়ী করার লক্ষ্যে বলয় বা নেতা পরিবর্তন তার পক্ষে ভোটের প্রচারণায় নামেন। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রায় এক মাসের অধিক সময় প্রেরিত হলেও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেখা পায়নি বর্তমান সাংসদের। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিলেও বর্তমান সাংসদের প্রতিনিধিদের দ্বারা সমাধান করা হচ্ছে। এতে করে মনক্ষুন্ন হচ্ছে নেতাকর্মীরা। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন প্রয়োজনে বর্তমান সাংসদকে সিদ্ধিরগঞ্জ এলাকায় পাশে না পাওয়ায় সোনারগাঁ এবং ঢাকা কেন্দ্রীক সাংসদ মান্নানের বাসভবন পর্যন্ত দৌড়যাপ করতে হচ্ছে। এছাড়া নির্বাচনে বর্তমান সাংসদ নানা প্রতিশ্রুতি দিলেও সিদ্ধিরগঞ্জের উন্নায়নের লক্ষ্যে এখনো কার্যত দৃশ্যমান কোন পদক্ষেপ বা সিদ্ধিরগঞ্জ নিয়ে মাথা ঘামাচ্ছে না তিনি দিন দিন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন মহল দখল নিয়ে অস্থিরতা সৃষ্ট করছে। এগুলো নিয়ে দৃশ্যমান কোন প্রকার পদক্ষেপ না নেয়ায় বর্তমান সাংসদ মান্নান ছন্নছাড়া অবস্থায় রয়েছে সিদ্ধিরগঞ্জ।