Logo
Logo
×

রাজনীতি

কাজী মনিরুজ্জামানের অনীহায় কপাল খুলছে মামুন মাহমুদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

কাজী মনিরুজ্জামানের অনীহায় কপাল খুলছে মামুন মাহমুদের

কাজী মনিরুজ্জামানের অনীহায় কপাল খুলছে মামুন মাহমুদের

Swapno

শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা পরিষদ পদেও সরকার দলীয় বিএনপির হেভীওয়েট নেতারা প্রশাসক পদে নিয়োগ হতে পারেন। প্রশাসক পদে আলোচনায় আছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন বঞ্চিতদের অধিকাংশ। এরমধ্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে বিএনপির চাহিদায় অন্যতম হিসেবে প্রশাসক পদে বিভেচনায় রয়েছেন কাজী মনিরুজ্জামান। তবে জেলা পরিষদের প্রশাসক চেয়ার নিয়ে কাজী মনিরুজ্জামানের রয়েছে চরম অনিহা। কিন্তু দলীয় সিদ্ধান্ত এবং দলীয় ভাবে তাঁকে কোন দায়িত্ব দেয়া হলে সেই দায়িত্ব পালনে তিনি শিরোধার্য সেটাও তিনি নিশ্চিত করেছেন। তবে কাজী মনিরুজ্জামানের অনিহার কারণে কপাল খুলে যেতে পারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের।



সূত্র বলছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি জোটের ২১২ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়ে সরকার গঠন করেন। এছাড়া একই দিনে সরকারের মন্ত্রী পরিষদের শপথ গ্রহন হয়। তবে বিএনপির সরকার দায়িত্বে এসে দেশের ৬টি সিটি করপোরেশনে নিজেদের দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেন। এদিকে শীঘ্রই জেলা পরিষদ গুলোতেক দলীয় নেতাকর্মীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন বিএনপি। এছাড়া সংসদ নির্বাচনে মূল্যায়িত করেনি এধরণের নেতাদের দ্বারা ৬ সিটি কর্পোরেশনে বিএনপি’র ৬ নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার মাধ্যমে মূল্যায়ন করেন বিএনপি।


অপরদিকে জেলা পরিষদের প্রশাসক পদে অদিষ্ঠিত হতে বিএনপির নেতারা দৌড়যাপ করছেন। এদিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদে বসার জন্য সর্বত্ত দৌড়যাপ করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু। কিন্তু এসকল নেতারা বিএনপির দুঃসময়ের কান্ডারী এবং সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েও সেই দাবি রেখে দলের কাছ থেকে জেলা পরিষদ প্রশাসক পদটি ভাগিয়ে নিতে চাচ্ছেন। যার কারণে বিভিন্ন লবিং তদবিরেও রয়েছেন। কিন্তু ধারণা বাহিরে থাকা এসকল নেতাদের ছাপিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে চাচ্ছেন বিএনপি নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী মনিরুজ্জামানকে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির একজন ব্যবসায়ী নেতা এবং ৫ই আগষ্টের পর বিএনপি মাইন্ডেড ব্যবসায়ীরা বিজেএমইএ’র সম্মেলিত পরিষদের সভাপতি করেন। তবে এর আগেও বিএনপি তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি করতে চেয়েছিলেন তিনি সেই পদ নিতে অনিহা প্রকাশ করলে সেই পদটি ভাগিয়ে জেলা বিএনপির আহ্বায়ক হন মামুন মাহমুদ। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে বসতেও মামুন মাহমুদের ব্যাপক চাহিদা থাকায় এবং বিএনপির প্রশাসক পদে বিএনপির চাহিদায় অন্যতম হিসেবে প্রশাসক পদে বিভেচনায় থাকা কাজী মনিরুজ্জামান এই প্রশাসক পদ নিয়ে চরম অনিহা থাকায় জেলা পরিষদের প্রশাসক পদটিও ভাগিয়ে নিতে পারেন মামুন মাহমুদ। কারণ কাজী মনিরুজ্জামানের পরই বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের প্রশাসক পদে আলোচনায় রয়েছেন।
নিউজ নং-২, ৩ কলাম/১***

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন