Logo
Logo
×

রাজনীতি

শহরের সড়কের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নাসিক

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

শহরের সড়কের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নাসিক

শহরের সড়কের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নাসিক

Swapno

# রিকশার নতুন প্লেট হাতে পেয়েছি, শীঘ্রই বিতরণ হবে : নাসিক প্রশাসক এড.সাখাওয়াত


নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার কঠোরভাবে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। মিশুক ও অটোরিকশার চলাচর নিয়ন্ত্রণে এবার অচিরেই নতুন প্লেট নিয়ে মাঠে নামছেন নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান।



সূত্র জানিয়েছে নারায়ণগঞ্জ পৌরসভার আমলের সেই পুরাতন লাইন্সেস নবায়ন করে ১৭ হাজার ৩৪২টি রিকশার লাইন্সেস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। কিন্তু পায়ে চালিত সেই রিকশা এখন কম থাকায় তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে মিশুক ও অটোরিকশায়। তাও আবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন অঞ্চল সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে। ১৭ হাজার ৩শ ৪২টি লাইন্সেস এর মধ্যে শহর অঞ্চলে প্রায় ৭ হাজার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে হলুদ রং এর। কিন্তু নারায়ণগঞ্জ শহর অঞ্চলে বর্তমানে ৭ হাজারের জায়গায় ৪০হাজার গাড়ি চলাচল করছে জাল নাম্বার প্লেটের মাধ্যমে। এই সকল জাল নাম্বার প্লেটের কারণে দীর্ঘদিন ধরে যানজটে  ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কিন্তু দিন রাত পরিশ্রম করেও কোনভাবে সড়কের যানজট নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। এর কারণ মিশুক ও অটো রিকশায় চলছে একই নাম্বারে একাধিক প্লেট।



কিন্তু এবার যানজট নিরসনে কঠোর ভূমিকায় আসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। অটোরিকশা ও মিশুকের জাল প্লেট প্রতিরোধে এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে এসেছেন ডিজিটাল নাম্বার প্লেট। গতকাল দুপুরে নতুন ডিজিটাল নাম্বার প্লেট এসে পৌঁছান নগর ভবনে। এ নতুন ডিজিটাল নাম্বার প্লেট অতিশীঘ্রই বিতরণ করা হবে নবায়নকৃত নাম্বার প্লেটের অনুযায়ী।



এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, ইতিপূর্বে যে ডিজিটাল নাম্বার প্লেট তৈরী করা হয়েছে, তা আমরা হাতে পেয়েছি। গাড়িচালকদের পরিচয়পত্রের মাধ্যমে তা বিতরণ করা হবে। এই পরিচয়পত্র ছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় কোন গাড়ি প্রবেশ করা দেওয়া হবে না। আগামী সপ্তাহে এই কার্যক্রম চালু হবে এবং অচিরেই গাড়ির মালিকদের কাছে নাম্বার প্লেট বিতরণ করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে যে সকল রিকশার প্লেট নবায়ন করা হয়েছে, তাদেরকে সেই ডিজিটাল নতুন প্লেট দেওয়া হবে এবং যারা এই প্লেটের আওতায় নেই, সেই সকল অটোরিকশা  ও মিশুককে সিটি কর্পোরেশনের এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।’



এবিষয়ে অটো ও রিকশা মালিকরা জানান, একটি ভয়ংকর চক্র জালিয়াতি করে দীর্ঘদিন ধরে বৈধ মিশুকের রেজিস্ট্রেশন নাম্বার কপি করে অন্তত ১০ থেকে ১৫টি গাড়িতে ব্যবহার করে আসছে। রেজিস্ট্রেশন কার্ড এবং নাম্বার প্লেট হুবহু নকল হওয়ায় সাধারণ মানুষ তো বটেই, এমনকি ট্রাফিক পুলিশের পক্ষেও আসল-নকল চেনা প্রায় অসম্ভব। কিন্তু নাসিক প্রশাসকের এমন নতুন উদ্যোগ নেওয়ায় আমরা খুবই আনন্দিত। আমরা চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই ডিজিটাল প্লেট নবায়নকৃতদের দেওয়া হউক। তাহলে শহরে আর অবৈধ ও জাল নাম্বার প্লেটের গাড়ি চলাচল করতে পারবে না। শহরেও যানজট অনেকটা কমে আসবে এবং আমরা গাড়ি চালিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবো। ১০মিনিটের পথ আর আমাদের ৩০-৪০ মিনিট লাগবে না। আমরা চাই নাসিক যদি দ্রুত ডিজিটাল প্লেট এবং কিউআর কোড সম্বলিত স্মার্ট কার্ড প্রদান করে তাহলে আমরা নবায়নকৃত মালিকরা অনেক উপকৃত হবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন