Logo
Logo
×

রাজনীতি

ধারাবাহিক রাজনীতিতে অনীহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

ধারাবাহিক রাজনীতিতে অনীহা

ধারাবাহিক রাজনীতিতে অনীহা

Swapno

সাংসদ নির্বাচন আসলেই দেখা মিলে অতিথি পাখির মত দীর্ঘ কয়েক বছর রাজনীতি থেকে লুকায়িত থাকা নেতারা নির্বাচনী সময়ে উড়ে এসে ঝুড়ে বসে রাজনৈতিকদলের মনোনয়ন প্রত্যাশী হয়ে যান। নির্বাচন সময়কালে রাজনৈতিক দলের মনোনয়ন লাভে ব্যর্থ হলে বা নির্বাচনে পরাজিত হলেই এসকল রাজনৈতিক নেতারা ফের সাংসদ নির্বাচনের সময়কাল পর্যন্ত রাজনীতি নিয়ে থাকে তাদের তীব্র অনিহা। এছাড়া তারা কোন ক্রমেই ধারাবাহিক রাজনীতিতে সক্রিয় থাকতে চান না। এছাড়া সাংসদ নির্বাচন আসলেই তাদের একমাত্র পুঁজি হয়ে উঠে বেশকয়েকবার বিএনপির মনোনয়ন লাভ করে এমপি হয়েছিলেন সেই বাণী এবং তারা সৎ নির্বীক এই জন্যই তারা ধারাবাহিক রাজনীতিতে না থাকলেও নির্বাচনী মৌসুমে প্রার্থী হয়েও মনোনয়ন পাবেন এমনটা জাহির করেন। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদের ভাগ্যে বিএনপির দলীয় মনোনয়নও জোটেনি এবং স্বতন্ত্র মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে দল থেকে হয়েছেন বহিষ্কার এবং স্বতন্ত্র রাজনীতি করতে গিয়ে জনসাধারণের ভোট না পেয়ে বিপুল ভোটে পরাজিত হয়ে জামানাত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকার জনসাধারণও তাদের আর ধারাবাহিক রাজনীতিতে দেখতে চাচ্ছে না।  



সূত্র বলছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে  বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে পাঁচ জন বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা বহিষ্কার হয়েছেন। তারা হচ্ছেন-নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র নির্বাচিত পরাজিত এবং জামানাত বাজেয়াপ্ত প্রার্থী রেজাউল করিম,নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র নির্বাচিত পরাজিত এবং জামানাত বাজেয়াপ্ত প্রার্থী আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নির্বাচিত পরাজিত এবং জামানাত বাজেয়াপ্ত প্রার্থী মোহাম্মদ শাহ আলম,  নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র নির্বাচিত পরাজিত এবং জামানাত বাজেয়াপ্ত প্রার্থী দুলাল হোসেন, তবে দুলাল হোসেন নির্বাচনের বেশকয়েক দিন আগেই ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী দিপু ভূইয়াকে সমর্থন করে নির্বাচন থেকে সড়ে যান। কিন্তু বিএনপি থেকে দুলাল হোসেন এর আগেই বহিষ্কার হন এখনো দুলালের বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়নি। এদিকে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত পারভীন আক্তার দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিনি বহিষ্কার হন। কিন্তু এদের মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বহিষ্কার হয়েছেন। তবে এসকল নেতারা নির্বাচনকালীন সময় আসলেই মনোনয়ন প্রত্যাশী হয়ে মনোনয়ন কেন্দ্রƒীক বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। এছাড়া দীর্ঘ কয়েক বছর রাজনৈতিক মাঠে অনেকটা ঢিমেতালে রাজনীতি করবেন অথবা দীর্ঘ কয়েক বছরের জন্য রাজনীতি থেকে নিরুদ্দেশ হয়ে যান। এরমধ্যে বিশেষ করে রেজাউল করিম,আতাউর রহমান আঙ্গুর,শাহ আলম নির্বাচনকালীন সময়ে সক্রিয় থাকলেও ধারাবাহিক রাজনীতিতে তাদের ব্যাপক অনিহা দেখা যায়। আবার নির্বাচনকালীন সময় আসলেই ধারাবাহিক রাজনীতিতে সক্রিয় হন। অপরদিকে বছরজুড়েই ঢিমেতালে বা স্থানীয় রাজনীতিতে দূরত্ব রেখে নির্বাচনকালীন সময়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন।


তারা হচ্ছেন-নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোয়ন বঞ্চিত টুটুল,নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মাহমুদুর রহমান সুমন,নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ইমতিয়াজ বকুল,ওয়ালিউর রহমান আপেল,নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোহম্মদ আলী। এদের মধ্যে মোহাম্মদ আলী বিএনপি মনোনয়ন বঞ্চিত হলেও রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের  নির্বাচন অংশ  নিয়েছিলেন। কিন্তু বিপুল ভোটে পরাজিত হয়ে তার জামানাত বাজেয়াপ্ত হয়। এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোয়ন বঞ্চিত টুটুল,নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মাহমুদুর রহমান সুমন,নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ইমতিয়াজ বকুল,ওয়ালিউর রহমান আপেল মনোনয়ন বঞ্চিত হওয়ার কারণে এসকল আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা যখন সম্ভাব্য ছিল তখন এসকল প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে ঐক্যবদ্ধ ভাবে বিরোধীতা করেছিলেন। কিন্তু চূড়ান্ত হিসেবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরাই গণ্য হলে তারা প্রকাশ্যে বিএনপির প্রার্থী বিরোধীতা না করলেও তারা নির্বাচন প্রচারণাকালীন সময়ে একদিনের জন্যও নিজ নিজ নির্বাচনী ্এলাকা বা উক্ত নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী কাজ করেনি। উল্টো নিজ নিজ নির্বাচনী ্এলাকা বা উক্ত নির্বাচনী আসনের বাহিরের অনত্র আসনে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন। এছাড়া এসকল প্রার্থীদের নির্বাচনে আকর্ষণ থাকলেও নির্বাচন পরবর্তীতে ধারাবাহিক রাজনীতিতে অনিহা দেখা দেয়। যার ফলে তাদের সমর্থকরাও তাদের উপর তেক্ত বিরক্ত হয়ে তাদের সঙ্গ ত্যাগ করতে বাধ্য হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন