Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় মৎস্যজীবীদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লায় মৎস্যজীবীদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় মৎস্যজীবীদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

Swapno

ফতুল্লায় থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, ভোরে সংবাদ পেয়ে নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আদনান ইব্রাহীমের লাশ উদ্ধার করা হয়েছে।


আদনান মাদকাসক্ত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। বুধবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন আদনান। ভোরে সাহরি খাওয়ার জন্য ডাকতে গেলে সিলিং ফ্যানে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। আদনান ইব্রাহীমের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন