Logo
Logo
×

রাজনীতি

১২নং ওয়ার্ডে ওয়াসার বিশুদ্ধ পানির দাবিতে নাসিক প্রশাসকের সাথে প্রতিবেশী সামাজিক সংগঠনের সাক্ষাৎ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

১২নং ওয়ার্ডে ওয়াসার বিশুদ্ধ পানির দাবিতে নাসিক প্রশাসকের সাথে প্রতিবেশী সামাজিক সংগঠনের সাক্ষাৎ

১২নং ওয়ার্ডে ওয়াসার বিশুদ্ধ পানির দাবিতে নাসিক প্রশাসকের সাথে প্রতিবেশী সামাজিক সংগঠনের সাক্ষাৎ

Swapno
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ওয়াসার বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং দূষিত ও দুর্গন্ধযুক্ত পানির সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে নাসিকের নতুন প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খানপুর “প্রতিবেশী” সামাজিক সংগঠন।

গতকাল সোমবার (২মার্চ) দুপুরে নগর ভবনের ৫ম তলায় প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন প্রতিবেশী সামাজিক সংগঠনের সদস্যরা।

সাক্ষাতে প্রতিবেশী সামাজিক সংগঠন প্রতিষ্ঠাতা ও ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু নতুন প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খানকে জানান, আমাদের ১২নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ওয়াসার বিশুদ্ধ পানির তীব্র সংকট। এছাড়াও পানি অনেক দূষিত ও দুর্গন্ধযুক্ত। এই পানি আমরা কোন কাজে ব্যবহার করতে পারি না। অনেক সময় ঠিত মতো পানিও আসে না। তাই আমরা চাই, অতি দ্রুত আপনার মাধ্যমে ওয়াসার পানির যে সমস্যা রয়েছে তা সমাধান করা হউক। এসময় নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান আশ্বাস দেন অতি দ্রুত ওয়াসার পানির সমস্যা সমাধান করবেন।

পরে সাক্ষাৎ শেষে নাসিকের নতুন প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খানকে ফুলের শুভেচ্ছা জানান প্রতিবেশী সামাজিক সংগঠন প্রতিষ্ঠাতা ও ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ফরিদ উল্লাহ খান দিপু, মো.দুলাল হোসেন, হৃদয় তালুকদার, নুরুজ্জামান, রেজাউল করিম শাওন, তাইজুল ইসলাম বাবু, সোহাগ সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন