Logo
Logo
×

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনেও চমক দিতে চায় এনসিপির প্রার্থীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

স্থানীয় সরকার নির্বাচনেও চমক দিতে চায় এনসিপির প্রার্থীরা

স্থানীয় সরকার নির্বাচনেও চমক দিতে চায় এনসিপির প্রার্থীরা

Swapno

আসন্ন সিটি এবং উপজেলা নির্বাচনগুলোতে চমক দেখাতে চাচ্ছে এনসিপির তরুণ নেতারা। কারণ ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে ৪জন প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করে জয় ছিনিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী আল আমিন। যার কারণে আসন্ন সিটি নির্বাচন ও উপজেলা নির্বাচনে এনসিপির নেতারা অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতাশীন দল বিএনপি সাথে বিরোধী দল হিসেবে অন্যতম প্রতিদ্বন্দ্বি হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে চমক দেখাতে চান।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মো. শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু। এর আগে তারা নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু উক্ত আসনে জোটের প্রার্থী খেলাফত মজলিসের সিরাজুল ইসলামকে মনোনীত করা হলে এনসিপি মনোনয়ন প্রত্যাশী থেকে নিজেদের গুটিয়ে নেন। তবে এনসিপির হয়ে নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন সামাজিক,নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করায় এনসিপির এই দুই নেতা নগরবাসীর মধ্যে আলোচনায় রয়েছেন। যার কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুষ্ঠিত হলে এনসিপির এই দুই জন নেতা থেকে একজন জোটের এবং দলীয় চূড়ান্ত প্রার্থী হলে ভোটের মাে ঠ চমক দেখাবেন।


এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে এনসিপির প্রার্থী হিসেবে জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ মনোনয়ন প্রত্যাশী হলেও উক্ত আসনে জামায়াত ইসলামের প্রার্থী ইকবাল ভূইয়াকে সমর্থন করা হলে দলীয় এবং জোটের সিদ্ধান্তে মনোনীত প্রার্থী ইকবাল ভূইয়াকে সমর্থন করে ভোটের চূড়ান্ত ফলাফল পর্যন্ত জোটের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। কিন্তু তুহিন মাহমুদ বিগত সময়ে সোনারগাঁয়ের রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে আলোচিত না হলে আওয়ামীলীগের পতনের পর ছাত্র জনতার আন্দোলনে অন্যতম ভূমিকা রাখায় এবং শিক্ষাগত যোগ্যতা,সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে অল্প সময়ের মধ্যে সোনারগাঁ উপজেলায় এনসিপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আসেন। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থীর প্রত্যক্ষ ভাবে সার্বক্ষণিক ভোটের মাঠে নিয়োজিত থাকায় তিনি ভোটের মাঠেও বেশ পরিচিতি মুখ হিসেবে পরিচিতি অর্জন করে নিয়েছেন। যার কারণে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রচারণা ইতিমধ্যে তার সমর্থকরা করছেন। এদিকে ক্ষমতাশীন দল  বিএনপির একাধিক চেয়ারম্যান প্রার্থী সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হওয়ার সম্ভাবনা থাকায় উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধী দল হিসেবে জোটের সমর্থন পেলে বিপুল ভোটে জয়ী হবেন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ। এদিকে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত ইসলাম জোটের এনসিপির প্রার্থী হিসেবে সমর্থন পেতে পারেন বলে তুহিন মাহমুদ  এমনটাও গুঞ্জন চলমান রয়েছে। তবে চূড়ান্ত ভাবে জোটের একক প্রার্থী হলে তুহিন মাহমুদ উপজেলা নির্বাচনে চমক দিতে পারেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন