Logo
Logo
×

রাজনীতি

নাসিক প্রশাসকের দায়িত্ব নিলেন সাখাওয়াত

হকার, অটোরিকশা ও যানজট সমস্যা অগ্রাধিকার

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

হকার, অটোরিকশা ও যানজট সমস্যা অগ্রাধিকার

হকার, অটোরিকশা ও যানজট সমস্যা অগ্রাধিকার

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে যোগদানপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে, গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত প্রশাসক। তিনি বলেন, “নারায়ণগঞ্জ বর্তমানে অত্যন্ত সমস্যা-সংকুল একটি মহানগরী। এখানে রাস্তাঘাট একেবারে ভাঙাচোরা। যানজট এত বেশি যে ঢাকাতেও এত যানজট নেই।” তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ এখন যেন একটি অটোরিকশার শহরে পরিণত হয়েছে। মানুষ কোথাও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। স্বাস্থ্যগত অবস্থাও খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে।” অগ্রাধিকার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রথমেই ভাঙা রাস্তাঘাট মেরামত, ধুলাবালি থেকে নগরবাসীকে রক্ষা করা, হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যানজট সমস্যার সমাধানকে আমি অগ্রাধিকার দেব। এজন্য আমি ৫০ থেকে ৬০ দিনের একটি কর্মসূচি হাতে নেব। এই সময়ের মধ্যেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।” তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন