Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় এনসিপির পাল্টাপাল্টি চাঁদাবাজির ঘটনায় মামলা

পঞ্চবটি মসজিদের ভিতরে দুইপক্ষের আপোষ

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

পঞ্চবটি মসজিদের ভিতরে দুইপক্ষের আপোষ

ফতুল্লায় এনসিপির পাল্টাপাল্টি চাঁদাবাজির ঘটনায় মামলা

Swapno

ফতুল্লায় এনসিপির দুই পক্ষের মধ্যে হামলা ও মামলার ঘটনায় গতকাল দুপুরে পঞ্চবটি মসজিদের ভিতরে উভয় পক্ষের মধ্যে আপোষ করার ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। গত কয়েকদিনে এনসিপির দুই পক্ষের চাঁদাবাজীর পাল্টাপাল্টি বক্তব্যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলো জামায়াত সমর্থিত জেলা এনসিপির নেতৃবৃন্দ ও এনসিপি। এনসিপির কর্মী ইয়াসিন আরাফাত ও আরিফ দেওয়ান একে অপরকে চাঁদাবাজ আখ্যা দিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দেয়। শেষ পর্যন্ত হামলার ঘটনায় এক পক্ষের মামলা নেয় থানা পুলিশ। এসমস্ত ঘটনায় বিব্রত বোধ করছিলেন সাংসদ আব্দুল্লাহ আল আমিন। তার নির্দেশে গতকাল মসজিদের ভিতর উভয় পক্ষের লোকজনদের নিয়ে বসেছিলেন জেলা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যাক্তিরা।



গত ২০ ফেব্রুয়ারী এনায়েতনগর ইউনিয়ন এনসিপির কর্মী ইয়াসিন আরাফাত ও আলিফ দেওয়ানের মধ্যে হামলার ঘটনা ঘটে। ইয়াসিন আরাফাতের অভিযোগ ছিলো আলিফ ও তার লোকজন চাঁদার দাবীতে তার চাচার এমদাদিয়া রোলিং মিলে হামলা চালায়। অপরদিকে আলিফ দেওয়ানের অভিযোগ ছিলো এনসিপি কর্মী সাব্বিরকে চাঁদার দাবীতে রোরিং মিলের ভিতর আটকে রেখে মারপিট করেছে ইয়াসিন আরাফাত ও তার লোকজন। এ নিয়ে গত কয়েকদিন যাবৎ পঞ্চবটি এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিলো। একাধিকবার হামলার ঘটনাও ঘটে। এক পর্যায়ে সাব্বির বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরাফাতসহ তার বাবা আহাম্মদ আলী, চাচা আনোয়ার হোসেন,সমন্ধি রাফিসহ বেশ কয়েকজেনর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে। সাংসদ আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে থানায় মামলা গ্রহণ করার পর পরস্থীতি আরো ঘোলাটে হয়ে উঠে। পরিস্থিতি বেগতিক দেখে গতকাল সাংসদের অনুরোধে জেলা জামায়াত, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ পঞ্চবটি মসজিদের ভেতরে বেলা ৩ টার দিকে আলোচনায় বসে। এসময় আরাফাত ও আলিফ দেওয়ানসহ উভয় পক্ষকে আপোষ করিয়ে  দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সূত্র। আজ আদালত থেকে সাব্বিরের করা মামলাটি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত  হয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।



উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী এ নিয়ে আরাফাতের চাচা আনোয়ারের মালিকানাধীন এমদাদিয়া রোলিং মিলসসের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির মতো ঘটনাও ঘটে। এই ঘটনায় আরাফাত দাবী করেন তার প্রতিষ্ঠান থেকে ২০ লাখ টাকা চাঁদাবাদী করেছে আলিফ দেওয়ান ও বিপ্লব। অপরদিকে আলিফ ও বিপ্লবের দাবী,রোলিং মিলের ভেতর বিপ্লবকে ডেকে নিয়ে তাকে চাঁদার দাবীতে আটকে রাখা হয়েছিলো। এ ঘটনায় ঘটনার দিন রাতে আলিফ দেওয়ান ফতুল্লা মডেল থানায় একটি চাঁদাবাজীর অভিযোগ দেয়। তবে পরদিন দুপুরে বিপ্লব বাদী হয়ে যে অভিযোগটি প্রদান করেন সেটিই এজাহার হিসেবে গন্য করা হয়। এছাড়াও, ২২ ফেব্রুয়ারী সকালের দিকে ইয়াসিন আরাফাতের বাড়ির সামনে আলিফ ও তার সহেযাগীরা গেলে সেখানেও দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইয়াসিন আরাফাতের মা ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে এ ঘটনায় পুলিশী কোনো তদন্ত আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন জয়লাভ করে। জয়লাভ করার পর তিনি কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেবে না বলে সাফ জানিয়েছিলেন।


কিন্তু গত ২১ ফেব্রুয়ারী ফতুল্লার পঞ্চবটিতে এনসিপির দুই সমর্থক গ্রুপের মধ্যে চাঁদাবাজীর পাল্টাপাল্টি অভিযোগ উঠে। পুলিশ এক পক্ষের মামলা গ্রহণ করে অপর পক্ষের মামলা গ্রহণ করেনি। দুই পক্ষই নির্বাচনের আগে এনায়েতনগর ইউনিয়নে এনসিপির প্রার্থী আল আমিনের প্রচারণায় অংশ গ্রহণ করেছিলো। এনসিপি নির্বাচন পরিচালনার জন্য ইয়াসিন আরাফাত ও আলিফ দেওয়ানসহ বেশ কয়েকজন সংগঠিত হয়েছিলো। তবে নির্বাচনের পর দুই পক্ষের মধ্যে কেনো এই ফাঁটল এনিয়ে পঞ্চবটি গুলশান রোড এলাকায় চলছিলো নানা আলোচনা। পঞ্চবটি ফ্লাইওভারের নিচে ভাসমান দোকানগুলো থেকে চাঁদাবাজীর কার নিয়ন্ত্রণে থাকবে এবং এলাকায় কে আধিপত্য বিস্তার করবে নিয়েও মূলত দন্ধ চলছিলো। অপরদিকে, নির্বাচনের আগে এনসিপি থেকে বলা হয়েছিলো আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনের ব্যয় বাবদ যেনো ফান্ড জোগাড় করা হয়। বিসিকের ফকির এ্যাপারেলস থেকে ১ লাখ টাকা দেয়া হয়েছিলো। আর ঐ টাকার ভাগাভাগি নিয়েই মূলত দুই পক্ষের মধ্যে দ্বন্ধের সূত্রপাত। এমনটিই নিশ্চিত করেছেন একাধিক সূত্র। তবে এই ফান্ডিং ছাড়াও আরো বেশ কিছু জায়গা আরাফাত ও  আলিফ টাকা এনছিলো কিনা এনিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন