Logo
Logo
×

রাজনীতি

এনসিপির কর্মী পরিচয়দানকারীদের বিরুদ্ধে

ফতুল্লা মডেল থানায় অভিযোগ দিতে পারেনি ভুক্তভোগী ইয়াসিন

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লা মডেল থানায় অভিযোগ দিতে পারেনি ভুক্তভোগী ইয়াসিন

ফতুল্লা মডেল থানায় অভিযোগ দিতে পারেনি ভুক্তভোগী ইয়াসিন

Swapno

শনিবার দুপুরে ফতুল্লার পঞ্চবটিস্থ গুলশান রোড এলাকার এমদাদিয়া রি-রোলিং মিলসের ভিতরে সদ্য সাংসদ নির্বাচিত হওয়া আলিফ দেওয়ান ও তার সহয়োগীরা ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় প্রতিষ্ঠানের মালিকপক্ষের ইয়াসিন আরাফাত এর প্রতিবাদ করে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে  ইয়াসিন আরাফাত ও আলিফ একই সাথে এনসিপির আব্দুল্লাহ আল আমিনের লোক হিসেবে বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন সাঁটিয়েছিলো। তবে হঠাৎ করে আলিফ দেওয়ান ও তার লোকজন কি কারনে এমদাদিয়া রোলিং মিলসে চাঁদা দাবী করেছে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।


শনিবার দুপুরে ঘটনার পর পরই অভিযুক্ত আলিফ দেওয়ান ও তার লোকজন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে ইয়াসিন আরাফাতের পক্ষের লোকজন থানায় অভিযোগ করতে গেলে এনসিপির  পরিচয় দানকারী  কর্মীদের কারনে অভিযোগ দিতে পারেনি। এছাড়াও পঞ্চবটি ও এর আশপাশের লোকজন জানান,আলিফ কবে থেকে এনসিপির রাজনীতি শুরু করেছে তা অনেকটা অপ্রকাশ্যে ছিলো। নির্বাচনের আগে আলিফ ও ইয়াসিন আরাফাত একসাথে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের বিভিন্ন ব্যানার ফেস্টুন সাঁটাতে দেখেছি। পঞ্চবটিতে এনসিপির যে ক্যাম্প ছিলো তা আরাফাতের মাধ্যমেই পরিচালিত হতো এবং আলিফও ঐ ক্যাম্পে থেকে নির্বাচনের কাজ গুলো করেছে। হঠাৎ কি নিয়ে দুইজেনর মধ্যে দ্বন্ধের সূত্রপাত তা রহস্যে ঘেরা। এলাকাবাসী আরো জানান, আলিফ একজন বেয়াদব। সাংংসদ আল আমিনের রাজনীতির সাথে যদি এই ধরনের ছেলেরা যুক্ত হয় তাহলে এনসিপির সুনামসহ সাংসদ আল আমিনের সুনামও ক্ষুন্ন হবে বলে তারা মনে করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন